রাতে সড়কে ওঁৎ পেতে থাকে তারা, অস্ত্রের ভয় দেখিয়ে করতো ছিনতাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৮আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫৮

রাজধানীর যাত্রাবাড়ী, ডেমরা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ১৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের বিভিন্ন থানা পুলিশ।

পুলিশ বলছে, অস্ত্রের মুখে ভয় দেখিয়ে দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করা যাত্রীদের টার্গেট করে ছিনতাই করতো চক্রটি।

গ্রেফতাররা হলো— মো. বাপ্পারাজ বাপ্পী (২২), মো. পারভেজ (২৮), রাশেদ আহাম্মদ (২২), আবু সাদ লিখন (২২), মো. হৃদয় (২৫), মো. কাউসার (২৩), মো. রাব্বি (২৬), মো. নাঈম (২৫), মো. সাগর (২২), মো. আসিফ আলী উজ্জ্বল (২৬) ও মো. সানজু মিয়া, সুমন মিয়া(২৪)।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাই করা ছয়টি মোবাইল, দুটি চাকু, একটি ব্লেড, মলম ও ৫০ গ্রাম মরিচের গুড়া উদ্ধার করা হয়েছে।

রাতে সড়কে ওঁৎ পেতে থাকে তারা, অস্ত্রের ভয় দেখিয়ে করতো ছিনতাই বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর ওয়ারীতে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)’র ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইন।

ডিসি মোহাম্মদ ইকবাল বলেন, ঢাকার যাত্রাবাড়ী দিয়ে দেশের ৪০টি জেলায় যাতায়াত করা হয়। ফলে দিনরাত ২৪ ঘণ্টাই এই এলাকায় গাড়ি চলাচল করে। দিন-রাত ব্যস্ত এই এলাকায় প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় গতকাল ডেমরা থেকে ছিনতাইয়ের সময় হাতেনাতে তিনজন ছেলেকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ওয়ারী গেন্ডারিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আরও ১১ জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ৫/৬টি বা তারও বেশি মামলা রয়েছে। গ্রেফতারদের মধ্যে সুমন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে যিনি তিনদিন আগে জেল থেকে জামিন পেয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতারদের সবার বয়স ১৫ থেকে ২০-এর মধ্যে। তারা রাতের বেলা মহাসড়কসহ বিভিন্ন অলিগলিতে ওঁৎ পেতে থাকে। রাতের বেলা যখন বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষ ঢাকায় এসে নামে অথবা ঢাকা থেকে যাওয়ার জন্য রাস্তায় বের হয় তখন তারা এই সকল যাত্রীদের অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ছিনতাই করে।

রাতে সড়কে ওঁৎ পেতে থাকে তারা, অস্ত্রের ভয় দেখিয়ে করতো ছিনতাই তিনি বলেন, আমরা বাপ্পা নামে একটি ছেলেকে গ্রেফতার করেছি। তার বাড়ি কক্সবাজারে। তার বিরুদ্ধে ৬টি ছিনতাইয়ের মামলা রয়েছে। তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এক প্রশ্নের জবাবে বলেন, আমরা অপরাধীদের নিয়মিত নজরদারিতে রাখি। কিন্তু তাদের সংখ্যাটা অনেক বেশি। এছাড়া তারা জামিন পেয়ে এলাকা পরিবর্তন করে ফেলে। যাত্রাবাড়ী এলাকায় অপরাধ করে গ্রেফতার হলে জেল থেকে বের হয়ে মিরপুর এলাকায় চলে যায়। তখন তাকে নজরদারিতে রাখা কষ্ট হয়ে যায়। তবে ডিএমপির ক্রাইম বিভাগের পক্ষ থেকে নজরদারি করার জন্য টিম রয়েছে। পাশাপাশি ছিনতাই প্রতিরোধে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এই টাস্ক ফোর্সটির তদারকি ডিএমপি কমিশনার নিজেই করেন। ফলে ঢাকায় প্রতিনিয়ত অভিযান চলছে।

বিভিন্ন অপরাধী চক্রের সঙ্গে পুলিশ সদস্যদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ বিষয়ে ইকবাল হোসাইন বলেন,  ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গোয়েন্দা টিম ও ডিএমপির ডিসিপ্লিন শাখা থেকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। কোনও পুলিশ সদস্যকে চুল পরিমাণ ছাড় দেওয়া হয় না। এমন কী পুলিশের প্রধান আইজিপি বারবার বলেছেন, কোনও পুলিশ সদস্য অপরাধ করলে দ্বিতীয়বার কোনও সুযোগ দেওয়া হবে না। কোনও অপরাধ করলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তাই এমন কোনও তথ্য থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ওয়ারী বিভাগ থেকে তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সব মিলিয়ে কোনও অপরাধের সঙ্গে জড়িত থাকলে ছাড় নেই।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম