ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন: আ.লীগ সমর্থিতদের নিরঙ্কুশ জয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২৪, ১১:০৮আপডেট : ০২ মার্চ ২০২৪, ১১:০৮

ঢাকা আইনজীবী সমিতির ২০২৪-২৫ কার্যকরী কমিটি গঠনের নির্বাচনে আবারও নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল। ২৩টি পদের মধ্যে ২১টি পদে জয় লাভ করেছে তারা। অপরদিকে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল মাত্র দুইটি পদে জয়লাভ করেছে।

শুক্রবার (১ মার্চ) রাতে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী মোখলেছুর রহমান বাদল এই ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেলের আবদুর রহমান হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে আনোয়ার সাহাদাত শাওন জয়লাভ করেছেন। আর সম্পাদকীয় ১১টি পদের সবগুলোতেই আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছেন। এদের মধ্যে সিনিয়র সহসভাপতি পদে আবুল কালাম মোহাম্মাদ আক্তার হোসেন, কোষাধ্যক্ষ পদে মো. ওমর ফারুক, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে মাসরাত আলী, সহসাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক পদে হুমায়ুন কবির, সাংস্কৃতিক সম্পাদক পদে মনিরা বেগম, অফিস সম্পাদক পদে সরোয়ার জাহান, সমাজকল্যাণ সম্পাদক পদে প্রদীপ চন্দ্র সরকার, ক্রীড়া সম্পাদক পদে মো. ওয়াকিলুর রহমান এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে সৈয়দা ফরিদা ইয়াছমিন জেসি জয়লাভ করেছেন।

সদস্য পদে জয়লাভ করেছেন, হাফিজ আল মামুন, শাহীন আহমেদ রুপম, মো. ইমরান হাসান, কাজী হুমায়ুন কবির, এমদাদুল হক, মাহমুদুল হাসান, সুমন আহমেদ ও আব্দুর রহমান মিয়া।

নীল প্যানেলের জয়ী দুই সদস্য হলেন- মো. আনোয়ার হোসেন চাঁদ ও গাজী তানজিল আহমেদ। 

গত ২৮ ও ২৯ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২১ হাজার ২০৮ ভোটারের মধ্যে ৯ হাজার ৬৯০ আইনজীবী ভোটার ভোট দেন।

এর আগে ২০২৩-২০২৪ কার্যকরী কমিটি গঠনের নির্বাচনের আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল ২৩টি পদের মধ্যে ২৩টি পদে জয় লাভ করে।

/এআই/ইউএস/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম