ঢাকায় বিমসটেকের ফ্যাকাল্টিজ এক্সচেঞ্জ প্রোগ্রাম উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২৪, ১৮:২৫আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১৯:০৭

বিমসটেকের সদস্য দেশগুলোর ফরেন সার্ভিস অ্যাকাডেমির অংশগ্রহণে প্রথমবারের মতো পাঁচ দিনব্যাপী ‘ফ্যাকাল্টিজ এক্সচেঞ্জ প্রোগ্রাম’ রবিবার (৩ মার্চ) ঢাকায় ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে শুরু হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে ফরেন সার্ভিস অ্যাকাডেমির রেক্টর রাষ্ট্রদূত মাশফী বিনতে শামস, বিমসটেক সচিবালয়ের পরিচালক মাহিশিনি কোলন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমসটেক উইংয়ের মহাপরিচালক রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার বক্তৃতা করেন। বিমসটেকের ৭টি দেশের ফরেন সার্ভিস অ্যাকাডেমির ১৩ জন ফ্যাকাল্টি এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা  হয়,  ৩  থেকে ৭ মার্চ পর্যন্ত পাঁচ দিনব্যাপী প্রোগ্রামে বিমসটেকের সদস্য দেশের ফরেন সার্ভিস  প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মাঝে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে প্রস্তাব উপস্থাপন করা হবে।

২০২২ সালের মার্চে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনে সদস্য দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে প্রথমবারের মতো এ ধরনের কর্মসূচির আয়োজন করা হলো।

সমঝোতা স্মারকের আওতায় সদস্য দেশগুলোর ফরেন সার্ভিস অ্যাকাডেমির প্রশিক্ষণ সক্ষমতা বাড়ানোর  অংশ হিসেবে দেশগুলোর কর্মকর্তাদের অংশগ্রহণে শর্ট কোর্স আয়োজনসহ সামগ্রিক সহযোগিতা বাড়াতে দেশগুলো কাজ করবে।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান