ইভ্যালির রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৪, ১২:১৫আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১৩:২৭

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ এবং প্রতরণার অভিযোগে দায়ের করা এক মামলায় হুলিয়া জারি এবং তাদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহা দিবা ছন্দার আদালত এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী সাকিবুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ‘গত ১৫ ফেব্রুয়ারি এই মামলায় আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। এরপর মামলাটির পরবর্তী পদক্ষেপের জন্য আসামিদের বিরুদ্ধে হুলিয়া জারি ও সম্পত্তি ক্রোকের আবেদন করি। শুনানি শেষে আদালত সেই আবেদনও মঞ্জুর করেছেন।’

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি রাজধানীর দারুস সালাম থানার বাসিন্দা মুজাহিদ হাসান ফাহিম ৫ লাখ টাকার একটি বাইক অর্ডার করে তার মূল্য পরিশোধ করেন। মোটরসাইকেলটি ৪৫ কার্যদিবসের মধ্যে দিতে ব্যর্থ হলে ইভ্যালির ধানমন্ডির অফিসে যোগাযোগ করেন ফাহিম। সেখান থেকে মোটরসাইকেল কেনা বাবদ টাকা পরিশোধের জন্য চেক দেওয়া হয়। ওই বছরের ২৩ আগস্ট ইভ্যালি থেকে ফোন দিয়ে ফাহিমকে জানানো হয়, প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাবে পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই। নগদায়নের জন্য চেকটি নির্ধারিত তারিখে ব্যাংকে জমা না দিতে অনুরোধ করা হয়, চেকের অর্থ পরে পরিশোধের নিশ্চয়তাও দেওয়া হয়।

পরে ওই চেক নগদায়নের জন্য রাসেল ও শামীমা নাসরিনকে বার বার তাগাদা দেন ফাহিম। তারা টাকা দিতে কালক্ষেপন করেন। ফাহিমের অভিযোগ, তারা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ এবং প্রতারণামূলকভাবে তার ক্রয় করা মোটরসাইকেলের টাকা আত্মসাতের জন্য এমন কাজ করেছেন। ওই ঘটনায় ফাহিম আদালতে মামলাটি দায়ের করেন।

/এআই/আরকে/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের