যাত্রাবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ২ জনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৪, ০১:০০আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০১:০০

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় বাসচাপায় ইমরান ভূঁইয়া (৪০) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। একই এলাকার জনপথ মোড়ে বাসের ধাক্কায় মো. মতিউর রহমান (৫২) নামে অপর আরেকজন মারা যান।

শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে ৭টা ও সকাল সাড়ে ১০টার দিকে পৃথক সময়ে দুর্ঘটনা দুটি ঘটে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই মো. জাহাঙ্গীর ইসলাম বলেন, সকাল সাড়ে দশটার দিকে যাত্রাবাড়ী-ডেমরা সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন ইমরান। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বাস জব্দ ও চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

মৃত ইমরান কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মো. ছালেক ভূঁইয়ার ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী বিবির বাগিচা ১ নং গেট এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

অপরদিকে মতিউর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই ইকবাল হোসেন।

তিনি বলেন, মতিউর রহমান আদম জুট মিলে চাকরি করতেন। সকাল সাড়ে ৭টার দিকে সায়েদাবাদ জনপদ মোড় এলাকায় একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এসআই আরও বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।

দুর্ঘটনায় নিহত মতিউর রহমান ‌যশোর কোতোয়ালি উপজেলার বকচর গ্রামের আদিল উদ্দিনের ছেলে। বর্তমানে ওয়ারী জয় কালী মন্দির এলাকায় থাকতেন।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের