সেনাবাহিনীর একাধিক কোরের অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৪, ১৬:৫৫আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১৬:৫৫

সেনাবাহিনীর একাধিক কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন ও পঞ্চম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) ঘাটাইলের শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের আর্মি মেডিক্যাল কোর সেন্টার অ্যান্ড স্কুলে এ অধিনায়ক সম্মেলন ও ৫ কোর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অধিনায়ক সম্মেলন ও কোর পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, আর্মি মেডিক্যাল কোর সেন্টার অ্যান্ড স্কুল, শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের আর্মি মেডিক্যাল কোর, আর্মি ডেন্টাল কোর এবং আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৪ এবং পঞ্চম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আর্মি মেডিক্যাল কোর সেন্টার অ্যান্ড স্কুলে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড; সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতরের মহাপরিচালক, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া এবং আর্মি মেডিক্যাল কোর সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ডেন্ট।

এ সময় আর্মি মেডিক্যাল কোর সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে আর্মি মেডিক্যাল কোরের চৌকস সেনাসদস্যরা প্রধান অতিথিকে কোর পুনর্মিলনী কুচকাওয়াজ প্রদর্শন করেন।

এরপর সেনাবাহিনী প্রধান বার্ষিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত আর্মি মেডিক্যাল কোর ও আর্মি ডেন্টাল কোরের ইউনিটগুলোর অধিনায়ক ও অন্য কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি আর্মি মেডিক্যাল কোর ও ডেন্টাল কোরের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন। আর্মি মেডিক্যাল কোর ও ডেন্টাল কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য, দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা স্মরণ করে সেনাবাহিনী প্রধান আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত থাকতে এই কোরের সব সদস্যের প্রতি আহ্বান জানান।

সেনাবাহিনী প্রধান আর্মি মেডিক্যাল কোর সেন্টার অ্যান্ড স্কুলে অবস্থিত শহিদদের স্মৃতির স্মরণে স্থাপিত স্মৃতিস্তম্ভ 'বিজয় চেতনা'য় পুষ্পস্তবক অর্পণ করেন।

অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদফতরের মহাপরিচালক, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া, কমান্ড্যান্ট আর্মি মেডিক্যাল কোর সেন্টার অ্যান্ড স্কুল, সিনিয়র ও অন্য অফিসাররা, বীর মুক্তিযোদ্ধা অফিসার, অবসরপ্রাপ্ত অফিসার, অসামরিক কর্মকর্তা, শহিদ পরিবারের সদস্যরা, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

/জেইউ/এনএআর/
সম্পর্কিত
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে দুই দলের গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক