ডিএসসিসির উপনির্বাচন: ভোটগ্রহণ শেষে চলছে গণনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৪, ১৮:০৪আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১৮:০৪

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন ওয়ার্ডের আটটি কেন্দ্রে ভোট গণনা চলছে।

শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকলেও, পুরুষের চেয়ে নারী ভোটার বেশি দেখা গেছে।

১১ নম্বর ওয়ার্ডের আটটি ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা জানিয়েছেন, ওয়ার্ডের উপনির্বাচন হওয়ায় ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে সকালের চেয়ে বিকালে ভোট উপস্থিতি বেশি হয়। এর মধ্যে পুরুষের থেকে নারী ভোটার কেন্দ্রে এসেছেন বেশি।

বিকালে মির্জা আব্বাস মহিলা কলেজে ভোটকেন্দ্রে ভোট দিয়ে এসে আসাদুজ্জামান বলেন, ‘নির্বাচনের পুরো সময়টায় পরিবেশ শান্তিপূর্ণ ছিল। আমার ভোট আমি পছন্দের প্রার্থীকে দিয়েছি, কেউ বাধা দেয়নি। সাধারণ মানুষ হিসেবে আমার চাওয়া নির্বাচিত কাউন্সিলর আমাদের পাশে থাকেন।’

এর আগে ১১ নম্বর ওয়ার্ডের শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চবিদ্যালয়ে ভোটকেন্দ্র রয়েছে চারটি এবং মির্জা আব্বাস মহিলা কলেজে তিনটি ভোটকেন্দ্র ঘুরে ভোটের পরিবেশ শান্তিপূর্ণ দেখা গেছে।

এই উপনির্বাচনে কাউন্সিলর পদে মোট সাত জন প্রার্থীর মধ্যে ছয় জনের পোলিং এজেন্টকে দায়িত্ব পালন করতে দেখা যায়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মির্জা আসলাম আসিফ গত বছরের ১৯ আগস্ট ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর কাউন্সিলর পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

/এমআরএস/এনএআর/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের