হাইকোর্টের আদেশ স্থগিত, রমজানে খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১২ মার্চ ২০২৪, ১২:২৬আপডেট : ১২ মার্চ ২০২৪, ১৬:৪৫

রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করা হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে রমজানে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১২ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। অন্যদিকে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ।

গত ৮ ফেব্রুয়ারি ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জিকা আংশিক সংশোধন করে রমজানে ১৫ দিন মাধ্যমিক পর্যায়ের স্কুল খোলা রাখার সিদ্ধান্ত জানায় শিক্ষা মন্ত্রণালয়। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রমজানে ১০ দিন ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেয়। সরকারের এই বিজ্ঞপ্তি দুটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এক শিক্ষার্থীর অভিভাবক।

ওই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ১০ মার্চ বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রমজানজুড়ে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করেন। ওই দিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাহমুদা খানম। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মো. সাইফুজ্জামান।

পরে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার জজ আদালতে আবেদন জানায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তবে আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়। 

আজ মঙ্গলবার (১২ মার্চ) ছিল রমজানের প্রথম দিন। এ বিষয়ে আগে থেকে সিদ্ধান্ত না থাকায় দ্বিধাদ্বন্দ্বে পড়েন রাজধানীসহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টরা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণকারী সংস্থা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, কারিগরি শিক্ষা অধিদফতর, মাদ্রাসা শিক্ষা অধিদফতর এবং প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকেও তাদের কোনও নির্দেশনা দেওয়া হয়নি।

এই অবস্থায় অনিশ্চয়তার মধ্যে রাজধানীর অনেক শিক্ষা প্রতিষ্ঠান নিজেরাই বন্ধ ঘোষণা করেছে। আবার অনেক প্রতিষ্ঠান এখনও সিদ্ধান্ত নিতে পারেনি, স্কুল খোলা রেখেছে। অনেক প্রতিষ্ঠান থেকে বাংলা ট্রিবিউনকে ফোন করে জানতে চেয়েছে, ক্লাস হবে নাকি বন্ধ থাকবে। আজ এই আদেশের ফলে এই দ্বিধার অবসান ঘটলো। 

এদিকে আপিল বিভাগের এই আদেশের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ১০ রমজান পর্যন্ত খোলা থাকবে।

/বিআই/ইউএস/   
সম্পর্কিত
প্রধানমন্ত্রী ও সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে
কটূক্তি নাকি সমালোচনা: আইনের চোখে পার্থক্য কোথায়?
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
সর্বশেষ খবর
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
আবাসিক হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষ
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
এআই-জ্ঞান থাকলেই কি এইচআর ক্যারিয়ারে এগিয়ে থাকবেন?
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ