৫ লাখ গাছ লাগানোর উদ্যোগ ডিএনসিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুন ২০২৫, ১৫:০৮আপডেট : ২৬ জুন ২০২৫, ১৫:০৮

ঢাকার পরিবেশ রক্ষা ও বায়ুদূষণ কমাতে বর্ষা মৌসুমে ৫ লাখ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নগরকে বাসযোগ্য করে গড়ে তুলতে তিন মাসব্যাপী বনায়ন কর্মসূচি গ্রহণ করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৬ জুন) পূর্বাচল নতুন শহরের হারারবাড়ি চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

ডিএনসিসির প্রশাসক বলেন, 'ঢাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ হ্রাস এবং জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে আমরা বর্ষায় ৩ থেকে ৫ লাখ গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করেছি।'

তিনি জানান, সড়ক বিভাজক, পার্ক, খেলার মাঠ, খালপাড়, কবরস্থান এবং নিম্ন আয়ের মানুষের বসবাসকারী এলাকাগুলোতে এই বৃক্ষরোপণ কার্যক্রম চালানো হবে। রোপিত গাছগুলোর মধ্যে থাকবে বনজ, ফলদ, ঔষধি ও শোভাবর্ধনকারী প্রজাতি।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, 'শহরের ইকো-সিস্টেম একবার নষ্ট হলে তা পুনরুদ্ধার করা কঠিন। তাই বৃক্ষরোপণই যথেষ্ট নয়, প্রয়োজন নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ।'

ডিএনসিসির সবুজায়ন পরিকল্পনার অংশ হিসেবে ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ৭৭ হাজার গাছ রোপণ করা হয়েছে। ভবিষ্যতে ১২০ কিলোমিটার মিডিয়ান ও ১০৮ কিলোমিটার খালপাড়ে দেশীয় প্রজাতির বৃক্ষ রোপণের পরিকল্পনা রয়েছে।

নগরবাসীর অংশগ্রহণে এ কর্মসূচিকে সফল করতে ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’ চালু করেছে ডিএনসিসি। www.thegreensavers.org/treehospital ওয়েবসাইট অথবা ০১৯০৯১১০৬০০ নম্বরে কল করে নাগরিকরা সহায়তা নিতে পারবেন।

একই দিনে বনানীতে ‘জিরো সয়েল’ কর্মসূচিরও উদ্বোধন করা হয়, যার লক্ষ্য নগরের উন্মুক্ত মাটি ঘাস ও গাছে ঢেকে ধুলা নিয়ন্ত্রণ করা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম, প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীসহ সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
ঝুঁকিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার ২০০ গাছ
আরাফাত ময়দানের ‘জিয়া ট্রি’ নিয়ে বাবার গল্প শোনালেন প্রধানমন্ত্রী
বিরল গাছ বাঁচাতে বিজ্ঞানীদের অন্তিম লড়াই
সর্বশেষ খবর
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ