পোশাক শ্রমিকদের ঈদ সুন্দর হবে: শ্রম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২৪, ১৫:৫৬আপডেট : ২০ মার্চ ২০২৪, ১৫:৫৬

ঈদুল ফিতরের ছুটির আগেই পোশাক শ্রমিকদের মার্চ মাসের বেতন ও ঈদের বোনাস পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘ঈদের আগে কোনও শ্রমিক ছাঁটাই করা যাবে না এটা আমাদের কড়া নির্দেশনা। মালিক, শ্রমিক ও সরকার– তিন পক্ষ মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। এ সিদ্ধান্তগুলোর আলোকে আগামী ঈদ শুভ হবে, সুন্দর হবে।’

বুধবার (২০ মার্চ) সচিবালয়ে তৈরি পোশাক খাত সংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ১৭তম সভা শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সভায় উচ্চস্বরে একটা কথাও হয়নি উল্লেখ করে নজরুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেছি। মালিক ও শ্রমিক নেতারা এমন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছি যে, আগামী ঈদকে সামনে রেখে কোনও ধরনের শ্রমিক অসন্তোষ বা কোনও অঘটন ঘটবে বলে আমরা মনে করি না। তাদের সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। যেগুলো সমাধান হয়নি, সেগুলো সমাধানের বিষয়ে আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবো। আলোচনা ফলপ্রসূ হয়েছে। পোশাক কারখানার মালিক ও শ্রমিক প্রতিনিধিরা বেতন ও বোনাস পরিশোধের সিদ্ধান্তে একমত হয়েছেন।’

তিনি বলেন, ‘শিল্প পুলিশ, শ্রম অধিদফতর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর ও গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে মাঠে কাজ করবে, সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘পোশাক শ্রমিকদের রেশন দেওয়ার কথা বলা হয়েছে, এটা আমি চেষ্টা করবো। প্রধানমন্ত্রীকে এ বিষয়ে জানালে তিনি এটা গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস। আমরা শ্রমিকদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।’

সভায় আরও ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব মাহবুব হোসেনসহ পোশাক কারখানার মালিক ও শ্রমিক নেতারা।

/এসআই/আরকে/
সম্পর্কিত
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
অধিকাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম