আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় আবারও বিচারক হলেন ইশরাত হাসান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২৪, ২০:৩০আপডেট : ২০ মার্চ ২০২৪, ২১:১২

নেদারল্যান্ডসে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে বার্ষিক আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় টানা তিনবারের মতো বিচারক হিসেবে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশি আইনজীবী ইশরাত হাসান।

বুধবার (২০ মার্চ) আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইট থেকে এ তথ্য পাওয়া গেছে।

জানা গেছে, নেদারল্যান্ডসে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত প্রতিবছর বার্ষিক আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতার আয়োজন করে। আন্তর্জাতিক অপরাধ আইন বিষয়ে এই প্রতিযোগিতাই হলো বিশ্বের সবচেয়ে বড় মুট কোর্ট প্রতিযোগিতা।

এ প্রতিযোগিতায় আইনের শিক্ষার্থীরা একটি সাজানো ঘটনার ওপর ভিত্তি করে যুক্তিতর্কে নামেন। ছায়া-আদালতে চলে এই প্রতিযোগিতা। বিতর্ক প্রতিযোগিতার মতোই সেরা যুক্তিতর্ক উপস্থাপনকারীদের বিজয়ী ঘোষণা করেন একজন বিচারক।

২০০৪ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত বিশ্ববিদ্যালয়গুলো প্রতিবছর অংশগ্রহণ করে। বিচারক প্যানেলে থাকেন বিভিন্ন দেশের নামকরা আইনজীবী, অধ্যাপক ও আইনজ্ঞরা।

আইনজীবী ইশরাত হাসান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন আইনজীবী ও মানবাধিকার কর্মী। তিনি জনস্বার্থে কাজ করে আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন থেকে প্রথম বাংলাদেশি হিসেবে প্রোবোনো অ্যাওয়ার্ড অর্জন করেন।

নেদারল্যান্ডের হেগে মাসব্যাপী চলমান এই প্রতিযোগিতায় আগামী ৩১ মে থেকে ৬ জুন পর্যন্ত  প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে। এরপর আগামী ৭ জুন পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে আয়োজন।

/বিআই/এমএস/
সম্পর্কিত
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ 
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবেন না কোনও আইনজীবী
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের