মালিবাগে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২০ মার্চ ২০২৪, ২১:২০আপডেট : ২০ মার্চ ২০২৪, ২১:২০

রাজধানীর মালিবাগ মোড়ে শাহজালাল হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চার জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন-আব্দুল হান্নান (৪০), মো. সবুজ (২৪), মো. মারুফ (১৬) ও মো. জুলহাস (১৮)।

বুধবার (২০ মার্চ) সন্ধ্যার দিকে এ বিস্ফোরণের ঘটে।

পরে দগ্ধ সবুজ, মারুফ ও জুলহাসকে উদ্ধার করে সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধ মারুফ জানান, তারা তিন জন ওই হোটেলের কর্মচারী। সন্ধ্যার দিকে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে করেছেন।

তিনি জানান, মালিবাগ মোড় এলাকার একটি হোটেলে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে তিন জন ঢাকা মেডিক্যালের বার্নে এসেছেন। তাদের ভর্তি নেওয়া হয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও জানান, দগ্ধ তিন জনের হাত, মুখ ও পা দগ্ধ হয়েছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। দগ্ধদের অবস্থা সংকটমুক্ত নয়।

এদিকে দগ্ধ হান্নানকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হান্নান হোটেলের নান ও গ্রিল তৈরির কারিগর ছিলেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, হান্নানের শরীরে ৬৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

দগ্ধ হান্নান বরিশাল ভোলা চরফ্যাশন উপজেলার চড় মাইনকা গ্রামের সিএনজিচালক আজিজ মোল্লার ছেলে। বর্তমানে মালিবাগ মোড়ে মেসে থাকেন। চার ভাইয়ের মধ্যে সে তৃতীয়।

/এআইবি/কেএইচ/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
উল্কাপিণ্ড বিস্ফোরণে কেঁপে উঠলো যুক্তরাষ্ট্রের একাধিক অঙ্গরাজ্য
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম