আনসার আল ইসলামের এক সদস্য গ্রেফতার 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৪, ১৩:১৯আপডেট : ২১ মার্চ ২০২৪, ১৩:১৯

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল ইসলামের’ এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নাম মো. বেন ইয়ামিনকে (২২)।  বুধবার (২০ মার্চ) জামালপুরের শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গেট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার  করা হয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ সব তথ্য জানান।

তিনি বলেন, ‘বুধবার এটিইউর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর থেকে ইয়ামিনকে গ্রেফতার করে। সে শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী। তার কাছ থেকে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়েছে।’

পুলিশ সুপার জানান, ‘বেন ইয়ামিন ও তার অন্যান্য সহযোগীরা অনলাইনে জঙ্গিবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছিল। এছাড়া গ্রেফতার বেন ইয়ামিন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী এবং ধর্মীয় উসকানিমূলক বিভিন্ন পোস্ট দিতো। এছাড়াও সে আনসার আল ইসলামের মতবাদ প্রচারণাসহ অনলাইনে সংগঠনের পক্ষে সদস্য সংগ্রহ করতো। বিভিন্ন উগ্রবাদী বই ও কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষার মাধ্যমে তাদের উগ্রবাদের দিকে আহ্বান করে আসছিল।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলেও তিনি জানান।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
টাকার বান্ডিল দেখে ড্রাইভার-হেলপার মিলে হত্যা, লাশ ফেলা হয় এক্সপ্রেসওয়েতে
ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই: অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেফতার ৮
সর্বশেষ খবর
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই