চকবাজারে কেমিক্যাল গোডাউনে আগুন

আড়াই ঘণ্টায়ও নেভেনি আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২৪, ০৬:১৪আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৬:১৯

পুরান ঢাকার চকবাজারে কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় লোকজন কাজ করছে। কেউ কেউ পানি এনে দিতে কাজ করছেন, আবার কেউ ঝুঁকি নিয়ে মালামাল সরিয়ে নিতে সহযোগিতা করছেন। স্থানীয়রা জানান, দ্রুততম সময়ে মধ্যে আগুন নিয়ন্ত্রণে না এলে চারপাশের ভবন এবং টিনশেড বাড়িঘরে ছড়িয়ে পড়তে পারে। আগুন ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এর আগে শুক্রবার (২৩ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সিকিউরিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাজাহান শিকদার। তিনি জানান, আগুন নেভাতে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানতে পারেননি তিনি।

জানা গেছে, ইসলামবাগ এলাকাটি কেমিক্যাল, পলিথিন ও প্লাটিক তৈরির কারখানায় পূর্ণ। গিঞ্জি এলাকাটিতে ছড়িয়ে আছে নানা দাহ্য পদার্থ। ফলে আগুন ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষতির শঙ্কা রয়েছে।

স্থানীয়রা জানান, এ আগুন দ্রুততম সময়ে নিয়ন্ত্রণে না এলে চারপাশের ভবন এবং টিনশেড বাড়িঘরে ছড়িয়ে পড়তে পারে। আর ভবনটিতে জুতার কারখানা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হবে বলে জানান তারা।

এদিকে এলাকাটি ঘনবসতিপূর্ণ হওয়ায় ফায়ারের কর্মীরা কাছে গিয়ে পানি দিতে পারছেন না। সেই সঙ্গে রাস্তা সরু হওয়ায় গাড়িও ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না। বর্তমানে মইয়ের মাধ্যমে খুব কাছে পৌঁছে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ফায়ারের কর্মীরা।

স্থানীয়রা বলছেন, আগুন লাগার পরপরই আশপাশের মানুষ আগুন নেভাতে বাসা-বাড়ির ব্যবহৃত পানি নিয়ে এগিয়ে আসেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার পরই আগুন নিয়ন্ত্রণের কাজ গতি পায়।

নাজিম উদ্দীন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ফায়ার সার্ভিস যে পানি নিয়ে এসেছে, সেই পানি দিয়ে কিছুই হতো না। আশপাশের বাসাগুলোর ট্যাংকিতে জমানো পানি দেওয়া হচ্ছে। সবাই স্বতঃস্ফূর্তভাবেই এগিয়ে এসেছে।

আগুনের সূত্রপাত প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এটা একটা প্লাস্টিক-রাবারের কারখানা। এখানে বিভিন্ন জায়গা থেকে পুরোনো জিনিসপত্র এনে রিসাইকেল করা হয়। কীভাবে আগুন লেগেছে সেটা এখনও বলা যাচ্ছে না। তবে ভবনটিতে পাউডার জাতীয় বিভিন্ন কেমিক্যাল ব্যবহার হয় বলে আমরা জানি। সেগুলোর কারণে হয়তো আগুন দ্রুত ছড়িয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, পুরো ইসলামবাগেই আবাসিক ভবনে কারখানার ছড়াছড়ি। এই এলাকায় বেশিরভাগেই নিম্ন-মধ্যবিত্তরা থাকে। কারখানা-বাসা মিলিয়েই তাদের বাস। আগুন যদি বড় হয় তাহলে ক্ষয়ক্ষতি বেশি হবে।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক, উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
মাদ্রাসা থেকে পালিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের কথা জানালো ছাত্র, অধ্যক্ষ গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি