মোহাম্মদপুর-ধানমন্ডিতে চাঁদাবাজি, গ্রেফতার ২৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৪, ১৫:৩৩আপডেট : ২৪ মার্চ ২০২৪, ১৫:৩৬

রাজধানীর মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগে পাঁচটি কিশোর গ্যাংয়ের ২৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-২। শনিবার (২৩ মার্চ) মোহাম্মদপুর ও ধানমন্ডি থেকে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার (২৪ মার্চ) দুপুরে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার শিহাব করিম এসব তথ্য জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলো– কিশোর গ্যাং আক্তার গ্রুপের অন্যতম মূল হোতা মো. আক্তার (২৪) ও তার চার সহযোগী। এছাড়া মাসুম গ্যাংয়ের প্রধান মো. মাসুম (২৫) ও তার সহযোগীরা। পিনিক গ্রুপের লিডার হাসান (২৯) ও তার তিন সহযোগী, বাপ্পী গ্রুপের লিডার মো. বাপ্পী (২৭) ও তার দুই সহযোগী, লিমন গ্রুপের হোতা মো. লিমন (২২) ও তার ১০ সহযোগী। তাদের কাছে থেকে চাপাতি, ছুরি, চাকু, চাইনিজ কুড়াল, অ্যান্টি কাটারসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার বলেন, ‘মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় বেশ কয়েকটি কিশোর গ্যাংয়ের সদস্য দিনে গাড়ির ড্রাইভার, হেলপারসহ বিভিন্ন পেশার আড়ালে রাতে ছিনতাই ও চাঁদাবাজি করতো। হামলা ও ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় তাদের নামে একাধিক মামলা হয়। পরে নজদারি বাড়িয়ে তাদের গ্রেফতার করে ব্যার।’

তিনি বলেন, ‘মোহাম্মদপুর বেড়িবাঁধ, আদাবর, ঢাকা উদ্যান ও ধানমন্ডি এলাকায় চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কার্যক্রম চালাতো চক্রগুলো। এছাড়া আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়তো।’

আইনানুগ ব্যবস্থা নিতে গ্রেফতার ব্যক্তিদের রাজধানীর বিভিন্ন থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম