হোলি উৎসবে আবিরের রঙে মুখর পুরান ঢাকা

জবি প্রতিবেদক
২৫ মার্চ ২০২৪, ১৬:১৩আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১৬:৫৩

দোল পূর্ণিমা উপলক্ষে হোলি উৎসবে মেতে উঠেছেন পুরান ঢাকার সনাতন ধর্মালম্বীরা। পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীদের আবির মাখিয়ে উদযাপন করা হচ্ছে হোলি উৎসব।

এবার রোজার কারণে উপস্থিতি কম, ছবি: প্রতিবেদক

সোমবার (২৫ মার্চ) পুরান ঢাকার স্বামীবাগ, লক্ষ্মীবাজার, তাঁতিবাজার, গোপিবাগ, শাঁখারীবাজার এলাকা ঘুরে দেখা যায়— সনাতন ধর্মালম্বী শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ মেতেছেন আবির খেলায়। বাড়ির কত্রীরা থালায় করে আবির ও ফুল নিয়ে মন্দিরে যাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণকে আবির মাখিয়ে ও পূজা দিতে। আর হোলির আনন্দ সবচেয়ে বেশি ছুঁয়েছে শিশু ও কিশোর-কিশোরীদের। দৌঁড়ঝাপ আর আবির মাখানোতে ব্যস্ত থাকতে দেখা গেছে তাদের।

হোলি উৎসবে নারীরা, ছবি: নাসিরুল ইসলাম স্বামীবাগে কথা হয় শ্রীময়ী তৃষা হালদারের সঙ্গে। তিনি বলেন, ‘ডালা সাজিয়ে এখন মন্দিরে যাচ্ছি কৃষ্ণ ভগবানের পায়ে সোপর্দ করবো, তারপর তাকে রঙ লাগিয়ে রঙ খেলা শুরু করবো। যখন বিয়ে হয়নি তখন এ দায়িত্ব মায়ের ছিল, বিয়ের পর থেকে রীতি অনুযায়ী বাড়ির গৃহকর্ত্রী হিসেবে আমি পূজা দিই। তারপর ঠাকুরকে দেওয়া রঙ দিয়ে রঙ খেলা শুরু করি।’

হোলি ছাড়াও সনাতম ধর্মাবলম্বীদের যেকোনও ধর্মীয় আয়োজনে সবচেয়ে বেশি উৎসব মুখর থাকে পুরান ঢাকায় শাঁখারীবাজার। হোলিতেও তার ব্যতিক্রম হয়নি। প্রতিবছরের মতো এবারও উৎসবের রঙে রেঙেছে শাঁখারী

রঙের খেলা, ছবি: নাসিরুল ইসলাম বাজার। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে এসে শাঁখারীবাজারে উৎসবে যোগ দিয়েছেন তরুণ-তরুণীরা। এসেছেন বিদেশিরাও। তবে এবছর পবিত্র রমজান মাস থাকায় উৎসবে মানুষের উপস্থিতি ছিল কম।

হোলি উৎসব, ছবি: নাসিরুল ইসলাম রাজধানীর উত্তরা থেকে বন্ধুদের সঙ্গে এসেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাত্রী বিশ্বাস। তিনি বলেন, ‘প্রতিবছরই হোলিতে পুরান ঢাকা আসি। ঢাকার যেকোনও জায়গা থেকে এখানে শাঁখারীবাজারে হোলিতে আলাদা একটা উন্মাদনা থাকে। এ কারণে আমি ছোটো থেকেই এখানে আসি হোলির দিনে। আগে বাবা-মাও আসতেন, তাদের বয়স হয়েছে। এখন তাই বন্ধুদের সঙ্গে আসি। খুব আনন্দ হচ্ছে।’

যুক্তরাষ্ট্র থেকে আসা স্ট্রেলা (বাঁয়ে) বলেন, ‘এখানে সবাই রঙ মাখছে, আমিও মেখেছি। আমি খুব উপভোগ করছি’, ছবি: প্রতিবেদক যুক্তরাষ্ট্র থেকে আসা স্ট্রেলা বলেন, ‘আমরা বাংলাদেশ দেখতে এসেছি। এরমধ্যে হোলি পড়ে যাওয়ায় এখানে এসেছি। সবাই বলেছে শাঁখারীবাজারে সবচেয়ে ভালো হোলি হয়। এখানে সবাই রঙ মাখছে, আমিও মেখেছি। আমি খুব উপভোগ করছি এটা।’

শাঁখারীবাজারের বাসিন্দা সুমন মালাকার বলেন, ‘প্রতিবছর সারা ঢাকা থেকে লোক আসে শাঁখারীবাজারে হোলি খেলতে। সব ধর্মের মানুষ আসে এখানে। ফলে এটি একটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে এবার। তবে এবার রোজার কারণে উপস্থিতি কম।’

/এপিএইচ/
সম্পর্কিত
ঈদের ছুটিতে দর্শনার্থীদের ভিড়ে মুখর লালবাগ কেল্লা
হালখাতা: পুরান ঢাকার ব্যবসায়ীদের কাছে ঐতিহ্য রক্ষার দায়
পুরান ঢাকায় এসি বিস্ফোরণে দগ্ধ ৩
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম