ড. ইউনূস মহাসমুদ্র, তিনি কেন পুকুর চুরি করবেন: দাবি আইনজীবীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২৪, ১৫:৩৭আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১৫:৩৭

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেস্কো কোনও সম্মাননা দেননি বলে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বক্তব্যকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সুপ্রিম কোর্ট চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ড. ইউনূস তো নিজেই সমুদ্র, তিনি কেন পুকুর চুরি করবেন? তাকে সম্মাননা দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন সংস্থা, ব্যক্তি উদগ্রীব থাকে। তাকে যে ভাষায় শিক্ষামন্ত্রী অপমান করেছেন তার নিন্দা করার ভাষা নেই।

তিনি আরও বলেন, পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে। ইউনূস সেন্টারের এক কর্মচারী ভুলে করে থাকতে পারেন। ড. ইউনূস দেশে ফিরলে আসল কাহিনী জানা যাবে।

এর আগে গত ২৭ মার্চ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মন্তব্য করেন, ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেস্কো কোনও সম্মাননা দেয়নি। তিনি বলেন, ‘ইসরাইলি ভাস্করের দেওয়া পুরস্কার জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক শীর্ষ সংস্থা ইউনেস্তোর নামে প্রচার করে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বিভ্রান্তি সৃষ্টি করছেন।’

এদিকে বৃহস্পতিবার (২৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘পুরস্কার নিয়ে মিথ্যাচার করা হয়েছে যে ইউনেস্কো পুরস্কার দিয়েছে। আসলে এটি ইউনেস্কোর কোনও পুরস্কার নয়। এটি আজারবাইজানের বাকুতে ইউনেস্কো সংশ্লিষ্ট একটি সম্মেলনে মিজ হেথবা সের নামে একজন ভাস্কর, যিনি ইসরায়েলি, তিনি একটি পুরস্কার দিয়েছেন।’

আরও পড়ুন-

ইউনূস সেন্টার মিথ্যাচার করেছে, অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর

ইউনেস্কো’র পুরস্কার নিয়ে ‘মিথ্যাচার’ করছেন ড. ইউনূস

/বিআই/এফএস/
সম্পর্কিত
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ 
আ.লীগ নেতা অ্যাড. হুমায়ুনের মৃত‍্যুতে প্রধান বিচারপতির শোক
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের