স্থায়ী জামিন পেলেন বিএনপি নেতা ইশরাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৪, ১৫:৪৬আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১৫:৪৬

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় নাশকতার এক মামলায় স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (৩১ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আস সামছ জগলুল হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ইশরাক।

ইশরাকের পক্ষে তার স্থায়ী জামিন আবেদন করেন অ্যাডভোকেট মহিউদ্দীন আহমেদ চৌধুরী। শুনানি শেষে আদালত জামিনের আবেদন মঞ্জুর করেন। অ্যাডভোকেট মহিউদ্দীন আহমেদ চৌধুরী বলেন, ইশরাক হোসেন এ মামলায় প্রথমে উচ্চ আদালত থেকে জামিন পান। পরে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন। আজ তার স্থায়ী জামিনের আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত।’

জানা গেছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় বিএনপির সমাবেশের পরের দিন যাত্রাবাড়ী থানায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে। সেই মামলায় ১ নম্বর আসামি করা হয় ইশরাককে।

মামলার এজাহারে বলা হয়, পুলিশের অভিযান চলাকালে আসামিরা বেআইনিভাবে জমায়েত হয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের কাজে বাধা ও হত্যার উদ্দেশ্যে পুলিশকে মারধর করে জখম করে।

/এআই/আরকে/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম