বিসের জরিপ

পদ্মা সেতু প্রকল্প এলাকায় ক্ষতিগ্রস্তদের ৪২ শতাংশের আয় বেড়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ এপ্রিল ২০২৪, ১৭:৩৯আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১৭:৫৫

পদ্মা সেতু নির্মাণ প্রকল্প এলাকায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার পরিবারের সদস্যদেরকে প্রশিক্ষণ দিয়েছে সরকার। তাদের মধ্যে ৪২ শতাংশ জনগোষ্ঠীর আয় আগের থেকে বেড়েছে।

মঙ্গলবার (২ মার্চ) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) এ বিষয়ে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করে।

বিসের গবেষণায় ওঠে আসে যে পদ্মা সেতু তৈরির কারণে যারা ভূমিহীন হয়েছেন তাদেরকে ওই অঞ্চলের বিভিন্ন জেলা যেমন শরীয়তপুর, মাদারীপুর ও মুন্সীগঞ্জে প্রত্যাবাসন করা হয় এবং তাদেরকে বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দেওয়া হয়। পদ্মা সেতু প্রকল্প এলাকায় ক্ষতিগ্রস্তদের ৪২ শতাংশের আয় বেড়েছে

গবেষণায় দেখা যায় যে সেতু চালু হওয়ায় আগের ঘাটকেন্দ্রিক পেশাগুলোর গুরুত্ব একদম কমে গেছে। সরকারের পক্ষ থেকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণার্থীর মধ্যে নারীর সংখ্যা বেশি।

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান প্রধান অতিথির বক্তব্যে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়নের পাশাপাশি মানুষের নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানটি বিসের চেয়ারম্যান এ এফ এম গওসোল আযম সরকার সঞ্চালনা করেন।

/এসএসজেড/এমএস/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম