কলাবাগানে বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০২ এপ্রিল ২০২৪, ২২:৪১আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ২২:৪১

রাজধানীর কলাবাগান থানাধীন কাঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট বাসা থেকে অভি বৈদ্য (১৯) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি হামদাদ পাবলিক কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে মরদেহটি উদ্ধার করা হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা খালাতো ভাই তমাল মল্লিক জানান, অভি বাথরুমের ভেতর অচেতন অবস্থায় পড়ে ছিলেন। অনেক সময় ধরে না বের হওয়ায় ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে ছিটকানি ভেঙে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর স্থানীয় গ্রিন লাইফ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত পোনে সাতটায় তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে ব্যাপারে কেউ কিছু বলতে পারেনি।

গোপালগঞ্জ জেলায় কোটালিপাড়া উপজেলার ভুতেরবাড়ি গ্রামের ফার্মাসিস্ট মনোতোষ বৈদ্য’র ও নৌমিতা বাড়ৈয়ের ছেলে অভি বৈদ্য। চাকরির সুবাদে বাবা মা রাঙ্গামাটি থাকেন। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।

অভি বৈদ্য কলাবাগন ফ্রি স্কুল স্ট্রিটে দেবি সরকার নামে এক আত্মীয়ের বাসায় থেকে পড়াশোনা করতেন।

/এআইবি/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম