কলকাতায় চিকিৎসা শেষে ফেরা হলো না, মৈত্রী এক্সপ্রেসেই বাংলাদেশির মৃত্যু

রক্তিম দাশ, কলকাতা
০৪ এপ্রিল ২০২৪, ১১:০৯আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১১:০৯

ভারতে এসেছিলেন চিকিৎসা করাতে। সুস্থ হয়ে দেশে ফেরার জন্য বুধবার (৩ এপ্রিল) পশ্চিমবঙ্গের কলকাতা স্টেশন থেকে চড়েছিলেন মৈত্রী এক্সপ্রেসে। কিন্তু ট্রেন ছাড়ার আগেই ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।

পশ্চিমবঙ্গ রেলওয়ে পুলিশ জানিয়েছে, ওই বাংলাদেশি যাত্রীর নাম সেলিম মাহমুদ (৬৫)। 

ওই ব্যক্তির সঙ্গী আত্মীয় শাহনাজ পান্না জানান, চিকিৎসা করিয়ে দেশে ফেরার পথেই এই বিপত্তি ঘটলো। এদিন মৈত্রী এক্সপ্রেস সকাল ৭টা ১০ মিনিটে কলকাতা থেকে ছাড়ার কথা ছিল। কিন্তু এসময় সেলিম মাহমুদ অসুস্থ হয়ে পড়েন। তাকে তড়িঘড়ি নামিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয়। সেই কারণে নির্ধারিত সময়ের চেয়ে দু ঘণ্টা দেরিতে কলকাতা ছাড়ে ট্রেনটি।

/ইউএস/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি