হাইকোর্টে জামিন পেলেন আদম তমিজী হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৪, ১৯:২৫আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১৯:২৫

সাইবার নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারামুক্তিতে আর কোনও বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

তার আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে এই মামলার লিখিত আদেশ প্রকাশিত হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাকির উদ্দিন আহমেদ বাপ্পী। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম।

এর আগে গত ৪ জানুয়ারি সাইবার নিরাপত্তা আইনে রাজধানীর দক্ষিণখান থানার মামলায় গ্রেফতার আদম তমিজী হককে কারাগারে পাঠানোর আদেশ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত বক্তব্যের অভিযোগে আদম তমিজী হকের বিরুদ্ধে রাজধানীর দক্ষিণখান থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়। গত ১০ ডিসেম্বর রাতে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তার আচরণ ও কথা অসংলগ্ন মনে হওয়ায় মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। পরবর্তী সময়ে আদালতের নির্দেশে তাকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনিস্টিটিউট ও হাসপাতালে বোর্ডের সামনে হাজির করা হয়। বোর্ড তাকে জিজ্ঞাসাবাদ করে ও চিকিৎসার কাগজপত্র পর্যালোচনা করে তাকে পুনরায় রিহ্যাবে পাঠায়।

আদম তমিজী হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২০২০ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য ছিলেন। গত সেপ্টেম্বরে ফেসবুক লাইভে তার নিজের পাসপোর্ট পুড়িয়ে এবং আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি ব্যাপক আলোচনায় আসেন। এরপর তাকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। আদম তমিজীর ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে।

আরও পড়ুন:

আদম তমিজী হক কারাগারে

আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হক আটক

১৫-২০ দিনেও তমিজীকে কেন আদালতে হাজির করা হয়নি: বিচারক

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম