স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের মাসব্যাপী সেহরি বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৪, ০০:১১আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১১:২৭

পবিত্র রমজান মাসে শারীরিক প্রতিবন্ধী ও ছিন্নমূল মানুষের ইফতারের আহার জুটলেও মেলে না সেহরির খাবার। অনেকে ইফতারের বাসি খাবার খেয়েও রোজা রাখছেন। ঠিক সে সময়ে তাদের কাছে সেহরি পৌঁছে দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদ্দাসের খান জ্যোতি। তিনি রমজান মাসজুড়ে প্রতিদিন মধ্যরাতে সেহরির খাবার বিতরণ করছেন।

জানা যায়, প্রথম রোজা থেকে রাজধানীর ফার্মগেট, কাওরান বাজার, পান্থপথ, খামারবাড়ি, কলাবাগানসহ বিভিন্ন এলাকার শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি ও ছিন্নমূল মানুষের মাঝে সেহরির খাবার বিতরণ করছেন জ্যোতি।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা ও সেভ দ্য ফিউচার ফাউন্ডেনের চেয়ারম্যান শাফি মোদ্দাসের খান জ্যোতি বলেন, আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত মানুষের পাশে দাঁড়াতে চাই। বিশেষ করে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি ও অসহায়-দারিদ্র্যদের ক্ষুদার কষ্ট নিবারণ করতে চাই।

তিনি আরও বলেন, রাতে অধিকাংশ দোকানপাট বন্ধ থাকে। এসব মানুষ ইফতারের খাবার পেলেও বেশির ভাগ সময় সেহরিতে না খেয়ে থাকে। তাই আমরা প্রতিরাতে সেহরির খাবার বিতরণ করছি। এছাড়া ঈদকে সামনে রেখে প্রায় হাজার মানুষের মাঝে খাবার, নগদ অর্থ ও জামা-কাপড় দিয়ে পাশে দাঁড়াতে চাই।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
ঢাকায় সিএনজি চালকের হতাশা‘সংসার তো এখন আল্লাহই চালায় মামা’
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম