ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে, ফিরতি যাত্রাও নিরাপদ করতে চাই: বিআরটিএ চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৪, ১৪:৫৪আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১৪:৫৪

গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। তিনি বলেন, এবার সড়ক-মহাসড়কে যানজট কম ছিল, দুর্ঘটনাও কম হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে গাবতলী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সাংবাদিকদের এসব কথা তিনি। সকাল সাড়ে ১১টার দিকে গাবতলি আসেন বিআরটিএ চেয়ারম্যান। এসময় তিনি কয়েকটি কাউন্টার ও একাধিক যাত্রীর সঙ্গে কথা বলেন। তবে তিনি কোনও অনিয়মের অভিযোগ পাননি।

গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনের সময় যাত্রীদের সঙ্গে কথা বলেন বিআরটিএ চেয়ারম্যান

পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নূর মোহাম্মদ মজুমদার বলেন, ঈদযাত্রার শেষ দিন গাবতলিতে যাত্রী নেই বললেই চলে। গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদ যাত্রা অনেক স্বস্তিদায়ক হয়েছে। যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক ছিল। যানজট ও দুর্ঘটনা এবার কম। ফিরতি যাত্রা যেন এমন নির্বিঘ্ন হয় সেই লক্ষ্যে কাজ করছি আমরা।

তিনি বলেন, গার্মেন্টস ছুটি হওয়ার কারণে গত দুই দিন সড়কে যানজট ছিল। কোথাও বাস ধীর গতিতে চলেছে। অনেকগুলো পরিবহনের মধ্যে ২-৪ টা পরিবহন অতিরিক্ত ভাড়া নেওয়ার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

/জেডএ/এফএস/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম