রাজধানীতে ক্ষতিকর ওষুধসহ ২ জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৪, ১৬:৪৩আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১৬:৪৩

রাজধানীর লালবাগ এলাকা থেকে অর্ধ কোটি টাকা মূল্যের মানবদেহের জন্য ক্ষতিকর অবৈধ বিদেশি যৌন উত্তেজক ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্টারিসহ দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব। 

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর থেকে বিকাল পর্যন্ত ঔষধ প্রশাসন অধিদফতর ও র‌্যাব যৌথভাবে এ অভিযান চালায়।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এম. জে সোহেল জানান, ওষুধ প্রশাসন অধিদফতর ও র‌্যাব-১০ এর যৌথ দল রাজধানীর লালবাগ এলাকায় যৌথ অভিযান চালায়। এ অভিযানে আনুমানিক অর্ধ কোটি টাকা মূল্যের ১ লাখ ৬৬ হাজার পিস অবৈধ বিদেশি যৌন উত্তেজক ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্টারি উদ্ধার করা হয়।

এসময় ওষুধ কালোবাজারি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. রায়হানুর রহমান (৩১) ও মো. তাহানান জাওয়াদ (২৪)।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার ওষুধ কালোবাজারি চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে অবৈধ বিদেশি যৌন উত্তেজক এবং মানবদেহের জন্য ক্ষতিকারক ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্টারিসহ বিভিন্ন প্রকার ওষুধ কালোবাজারি ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে মজুদ করে রাখত। পরবর্তী সময়ে এসব ওষুধ দেশের বিভিন্ন এলাকায় ওষুধের দোকানে সরবরাহ করে আসছিল।

তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
গ্যাস সংকটের প্রতিবাদে সিএনজি চালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
সর্বশেষ খবর
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কার 
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
প্লাস্টিক সার্জারির পর নতুন লুকে ভিনিসিয়ুসকে চেনাই যাচ্ছে না!
তীব্র ব্যায়াম কি কর্টিসলের মাত্রা বাড়ায়
তীব্র ব্যায়াম কি কর্টিসলের মাত্রা বাড়ায়
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার