সৈয়দপুর বিমানবন্দরে স্বরাষ্ট্র উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ

নীলফামারী প্রতিনিধি
০৯ মে ২০২৫, ০০:৪০আপডেট : ০৯ মে ২০২৫, ০০:৪০

সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগে ক্ষুব্ধ ছাত্র-জনতা দিনাজপুর বিরল থেকে ফেরার পথে সৈয়দপুর বিমানবন্দর সড়কে অন্তর্বর্তী সরকারের কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর গাড়িবহর আটকে বিক্ষোভ করেছে।

বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় জাহাঙ্গীর আলমকে বিমানবন্দরে আটক করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সাবেক রাষ্ট্রপতি কীভাবে দেশ ছেড়ে পালিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান। প্রায় এক ঘণ্টা তোপের মুখে দাঁড়িয়ে থাকেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

নিরাপত্তা বলয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগে তিনিও মর্মাহত। এ ঘটনা তার অগোচরে ঘটেছে। এটার সঙ্গে যারা জড়িত ইতোমধ্যে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া একটি হাই পাওয়ার কমিটি করে দেওয়া হয়েছে। আব্দুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। অপরাধী যে-ই হোক কেউ ছাড় পাবেন না।

২৪ ঘণ্টার মধ্যে সৈয়দপুরের আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারের নির্দেশ দিয়ে তিনি বলেন, নইলে আপনারা (পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা) এখানে থাকতে পারবেন না। 

লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় জড়িত ও সহায়তাকারীদের শাস্তির আওতায় আনা হবে। ইতোমধ্যে সহায়তকারী জড়িতদের সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
পুলিশের ভাবমূর্তি কোনোভাবে ক্ষুণ্ণ করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকায় নির্বাচন প্রশংসিত: স্বরাষ্ট্র উপদেষ্টা  
সর্বশেষ খবর
প্রথম দিনেই পিংক বাসকে বলাকার ধাক্কা
প্রথম দিনেই পিংক বাসকে বলাকার ধাক্কা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
‘মাস্টার্স পাস করে গাড়ি চালাবো, এ নিয়ে কত প্রশ্ন!’
‘মাস্টার্স পাস করে গাড়ি চালাবো, এ নিয়ে কত প্রশ্ন!’
মনোনয়ন প্রত্যাহার করেননি কেউ, রাষ্ট্রপতি নির্বাচনে ‘ভোটের লড়াই’
মনোনয়ন প্রত্যাহার করেননি কেউ, রাষ্ট্রপতি নির্বাচনে ‘ভোটের লড়াই’
সর্বাধিক পঠিত
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
প্রেম নাকি পরিবারের পছন্দে বিয়ে—কোনটিতে ভালোবাসা বেশি? গবেষণায় চমকপ্রদ তথ্য
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’