মিয়ানমারের ১৯৬ সীমান্তরক্ষীকে ফেরত পাঠানো হবে এ মাসেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৫ এপ্রিল ২০২৪, ১৮:৪০আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৮:৪০

মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের কারণে সরকারি বাহিনীর সদস্যরা বাংলাদেশে প্রাণ বাঁচানোর জন্য আশ্রয় নিচ্ছে। সোমবার (১৫ এপ্রিল) পর্যন্ত ১৯৬ জন বর্ডার গার্ড পুলিশ বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের ফেরত পাঠানোর জন্য ইতোমধ্যে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আশা করা হচ্ছে এ মাসের মধ্যেই তাদের ফেরত পাঠানো সম্ভব হবে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘সীমান্ত এলাকায় চলমান সংঘাতের কারণে মিয়ানমার সরকারি বাহিনীর সদস্যরা বাংলাদেশে প্রবেশ করছে। এর আগে গত ফেব্রুয়ারিতে ৩৩০ জন বিজিপি সদস্যকে সুমদ্রপথে ফেরত পাঠানো হয়েছে।’

বান্দরবন জেলার নাইক্ষ্যংছড়ির খারাংখালি সীমান্ত দিয়ে মিয়ানমার বাহিনীর সদস্যরা প্রবেশ করছে জানিয়ে তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে আরও লোক সীমান্ত অতিক্রম করতে পারে। মিয়ানমারের লোকদের একটি স্কুলে নিরস্ত্র অবস্থায় রাখা হয়েছে।’

কীভাবে পাঠানো হবে জানতে চাইলে আরেক কর্মকর্তা বলেন, ‘আমরা বিমানে পাঠানোর প্রস্তাব করেছি। আগের বার সুমদ্রপথে পাঠানো হয়েছিল। কিন্তু এবারে সুমদ্র কিছুটা অশান্ত থাকায় বিমানপথে পাঠানোর প্রস্তাব করেছি।’

মিয়ানমার যদি তাদের লোকদের সুমদ্রপথে নিয়ে যেতে চায় আমরা সে ধরনের ব্যবস্থা নেবো বলেও তিনি জানান।

/এসএসজেড/আরআইজে/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
বেনাপোল সীমান্তে আটকে থাকা ব্যক্তিদের মানবেতর জীবন
সীমান্তে ফের ‘পুশ-ইন’ উত্তেজনা: কঠোর অবস্থানে বিজিবি
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের