নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৪, ২১:৫৯আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ২২:১৫

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখা থেকে নিজ বাহিনীতে বদলি করা হয়েছে কমান্ডার খন্দকার আল মঈনকে। এর ফলে তিনি নৌবাহিনীতে যোগ দেবেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাব ফোর্সেসের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান।

তিনি জানান, র‍্যাব ফোর্সেসের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনকে নিজ বাহিনীতে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বদলিসূত্রে নিজ বাহিনীতে যোগ দিতে চট্টগ্রামে গমন করেছেন তিনি।

আ ন ম ইমরান খান আরও জানান, র‍্যাব ফোর্সেসের আইন ও গণমাধ্যম শাখায় দায়িত্ব পালনের সময় গণমাধ্যম কর্মীদের সহযোগিতা পাওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

খন্দকার আল মঈন বাংলাদেশ নৌবাহিনীর একজন কমান্ডার। বাংলাদেশ নৌবাহিনীর ৪৫তম ব্যাচে কমিশন লাভ করেন তিনি। তাকে ২০২১ সালের মার্চে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের দায়িত্ব দেওয়া হয়। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখায় প্রায় তিন বছর কাজ করেছেন তিনি।

/কেএইচ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম