জাল সনদধারী মাদ্রাসা শিক্ষকদের বিরুদ্ধে ফৌজদারি মামলার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জানুয়ারি ২০২৫, ১৯:৫৫আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৯:৫৫

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) জাল ও ভুয়া সনদ দিয়ে এমপিওভুক্ত হয়ে অর্থ উত্তালন করা মাদ্রাসা শিক্ষকদের বিরুদ্ধে ফৌজদারি মামলার নির্দেশ দিয়েছে সরকার। জাল সনদধারী এমপিওভুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা না করলে মাদ্রাসাপ্রধানদের এমপিও স্থগিত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মাদ্রাসা শিক্ষা অধিদফতরের উপরিচালক মো. জাকির জানান, জাল ও ভুয়া সনদ নিয়ে যেসব শিক্ষক এসপিওভুক্ত হয়েছেন, সরকারি অংশের বেতন-ভাতা নিয়েছেন— তাদের অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। প্রতিষ্ঠান -প্রধানরা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। গত ৭ জানুয়ারি এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

ওই আদেশে বলা হয়, এনটিআরসিএ- এর ভুয়া ও জাল সনদের মাধ্যমে এমপিওভুক্ত হওয়ায় সরদধারীদের বিরুদ্ধে এমপিও বাছাই ও অনুমোদন কমিটির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ‍ওই শিক্ষকদের ইনডেক্স কর্তন করা হয়।

আদেশে বলা হয়, প্রতিষ্ঠান-প্রধানকে ইনডেক্স কর্তন করা শিক্ষকদের উত্তোলিত বেতন-ভাতার সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা দিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে প্রমাণসহ অধিদফতরে অবহিত করার জন্য অনুরোধ করা হয়। কিন্তু এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি মর্মে প্রতীয়মান হয়।

এমতাবস্থায়, উত্তোলিত বেতন-ভাতাসহ সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমাদান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে প্রমাণসহ আগামী ১৫ কার্যদিবসের মধ্যে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

অন্যথায়, স্ব স্ব প্রতিষ্ঠান-প্রধানের এমপিও স্থগিতসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।   

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
মাদ্রাসায় জুনিয়র ছাত্রকে ধর্ষণ: কারাগারে শিহাব, অভিযোগ উঠেছে আরও
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী