চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ মে ২০২৪, ১১:৫৫আপডেট : ০৯ মে ২০২৪, ১২:২২

যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি ইয়াকভলেভ ইয়াক ১৩০ (Yak-130) মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় কবলিত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সকালে পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, যুদ্ধবিমানটির দুই পাইলটকে উদ্ধার করা হয়েছে। 

বাংলা ট্রিবিউনের চট্টগ্রাম প্রতিনিধি জানিয়েছেন, প্রশিক্ষণ বিমানটিতে থাকা দুই পাইলট অক্ষত আছেন। তারা প্যারাস্যুটের মাধ্যমে লাফিয়ে আত্মরক্ষা করলেও বিমানটি বিধ্বস্ত হয়। পরে বিমান বাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টারে করে দুই পাইলটকে নিয়ে যায়।

চট্টগ্রাম সদরঘাট নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত দুজনকে পতেঙ্গায় নৌবাহিনীর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিমান বাহিনীর ইয়াক ১৩০ (ফাইল ছবি)

রাশিয়ার সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইরকুত করপোরেশনের তৈরি ইয়াক ১৩০ (Yak-130) যুদ্ধবিমানটি সাবসনিক দুই সিটের উন্নত জেট প্রশিক্ষণ এবং হালকা যুদ্ধ বিমান। যুদ্ধবিমানটি ১৯৯৬ সালে প্রথম আকাশে উড্ডয়ন করে। এরপর ২০০২ সালে এটি রুশ সামরিক পাইলটদের প্রশিক্ষণের জন্য প্রধান আকাশযান হিসেবে নির্বাচন করা হয়। ২০১৫ সালে এই যান প্রথম বাংলাদেশে আসে।

/জেডইউ/ইউএস/
সম্পর্কিত
মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান দুর্ঘটনায় নিহত ৫
শাহজালালে দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্যের মৃত্যু, কারণ খতিয়ে দেখার কথা জানালেন মন্ত্রী
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭
সর্বশেষ খবর
এই মুহূর্তে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই: আ স ম ফিরোজ
এই মুহূর্তে আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই: আ স ম ফিরোজ
সন্ধ্যার পর যে বনে ঢোকে না কেউ, রাতে কী ঘটে সেখানে?
সন্ধ্যার পর যে বনে ঢোকে না কেউ, রাতে কী ঘটে সেখানে?
বিমানবন্দ‌র এলাকার শপিং মলে আগুন
বিমানবন্দ‌র এলাকার শপিং মলে আগুন
ত্বকের যত্নে প্রভার ভরসা ঘরোয়া তিন উপাদানে
ত্বকের যত্নে প্রভার ভরসা ঘরোয়া তিন উপাদানে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি