প্রতিষ্ঠাবার্ষিকীতে ১৪ দলের নেতাদের শুভেচ্ছা

দেশের উন্নয়ন-অগ্রগতিতে বাংলা ট্রিবিউনের ভূমিকা অব্যাহত থাকুক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৪, ২০:১৫আপডেট : ১৩ মে ২০২৪, ২১:১৮

প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলা ট্রিবিউনকে শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু, শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন, জাতীয় পার্টি-জেপির মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম।

হাসানুল হক ইনুর শুভেচ্ছাবার্তা

বাংলা ট্রিবিউন ১০ বছর পেরিয়ে ১১-তে পা দেওয়ায় আমার এবং আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এই দীর্ঘ পথ চলায় বাংলা ট্রিবিউনে যাপিতজীবনের বৈচিত্র্য ফুটে উঠেছে। পাঠকমহলেও বস্তুনিষ্ঠতার জন্য প্রশংসা কুড়িয়েছে বাংলা ট্রিবিউন।

দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে বাংলা ট্রিবিউনের এই পথচলা অব্যাহত থাকুক। বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতির ক্ষেত্রে বাংলা ট্রিবিউনের এই ভূমিকা অব্যাহত থাকুক। বাংলা ট্রিবিউনের সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি শুভেচ্ছা রইলো।

জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলামের শুভেচ্ছাবার্তা

বাংলা ট্রিবিউনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকসহ সকলের প্রতি আমার এবং আমার দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। একটি দেশের জন্য মুক্ত, স্বাধীন সংবাদপত্র গণতন্ত্রের অন্যতম প্রধান অঙ্গ। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। দেশের গণমাধ্যম জগতে বাংলা ট্রিবিউন দায়িত্বশীল ও উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

বাংলা ট্রিবিউনের এই ভূমিকা অব্যাহত থাকবে এবং আগামীতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় অনন্যসাধারণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। আগামীর পথ চলার জন্য শুভ কামনা থাকলো।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
জবাবদিহিমূলক এলিট ফোর্স গঠনে নতুন আইন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
যুগপূর্তিতে তারকাদের শুভেচ্ছায় সিক্ত বাংলা ট্রিবিউন
কেক কেটে বাংলা ট্রিবিউনের যুগপূর্তি উদযাপন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম