আকাশ কালি দাসকে ‘পাখিবন্ধু’ পদক দিলো অ্যাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৪, ২০:৫৬আপডেট : ১৫ মে ২০২৪, ২৩:২৭

বনের পাখি ও পরিবেশ-প্রকৃতি সংরক্ষণে বিশেষ অবদানের জন্য ‘পাখিবন্ধু’ পদক পেয়েছেন পাবনার বেড়া উপজেলার কইটোলা গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আকাশ কালি দাস। অ্যাসোসিয়েশন অব প্যারোট অ্যান্ড প্যারাকিট স্টকব্রিডার্সের (অ্যাপস) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে আকাশ কালি দাসের হাতে এ পুরষ্কার তুলে দেওয়া হয়। এখন থেকে প্রতিবছর এ পুরষ্কার দেওয়া হবে বলে জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। প্রাথমিকভাবে পুরষ্কারের অর্থমূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১ মে সংগঠনের সদস্যরা ঢাকার অদূরে আশুলিয়ায় একটি রিসোর্টে মিলিত হন। সেখানে সংগঠনটির সভাপতি ডা. এম এ মান্নান, আইন সম্পাদক সাদিয়া ইসলাম, ফটোসাংবাদিক বুলবুল আহমেদ এবং সাধারণ সম্পাদক খান জেহাদ আনুষ্ঠানিকভাবে উপস্থিত থেকে আকাশ কালি দাসের হাতে এ পদক তুলে দেন।

পদক পেয়ে ৮৮ বছর বয়সী আকাশ কালি দাস আপ্লুতকণ্ঠে জানান, ‘পাখিদের ভালোবেসে আমি তৃপ্তি পাই। মানুষ নানাভাবে পাখি শিকার করে। পাখিরা আমার এখানে এসে নিরাপদ স্থানে বসবাস করছে। পশুপাখি ভালোবাসি। গাছগাছালি কাটি না; যাতে করে ওরা থাকতে পারে। আমি ওদের পাহারা দিয়ে রাখি। যাতে পাখিদের ওপর অত্যাচার না হয়, সে জন্য আমি ধীরে ধীরে আমার বাড়িতে জঙ্গল গড়ে তুলেছি। আমার একমাত্র চিন্তা পাখিদের নিরাপত্তা। পাখিদের ভালোবেসে যা কিছু পাই তা আমাকে আনন্দ দেয়। এই পদক পেয়েও খুব ভালো লাগছে। যারা আমাকে সম্মানিত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।’

অনুষ্ঠানে সংগঠনের আয়োজিত নানান প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয় ৯ জন আজীবন সদস্যকে। এসময় ঢাকার বিভিন্ন হাটে বিক্রি করার সময় উদ্ধার করা এক ঝাঁক বন্য টিয়া সেখানে অবমুক্ত করা হয়। পরে গাছের চারা রোপণ করা করেন সংগঠনের সদস্যরা।

আকাশ কালি দাস পার্কিনসন্সের মতো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। পাখির প্রতি তার আশৈশব ভালোবাসা। পৈতৃক সম্পত্তির মালিকানা নিজের হাতে আসার পরই সেই প্রেম থেকে পাখিদের অভয়ারণ্য তৈরির ভাবনা বাস্তবায়ন শুরু করেন। দীর্ঘ ৬০ বছর ধরে দুই একর জমির মধ্যে হাজার হাজার বৃক্ষ রোপণ, পরিচর্যা ও সংরক্ষণের পাশাপাশি সেসব গাছে বিভিন্ন ঋতুতে উড়ে আসা, বসা বা বাসা বানানো দেশি-বিদেশি হাজারো প্রজাতির পাখিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছেন তিনি।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৮ বছর ধরে থাকা ছাত্রদলের এক জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
৮ বছর ধরে থাকা ছাত্রদলের এক জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
নিজের বিরুদ্ধে করা ঝাড়ু মিছিল নিয়ে যা বললেন রুমিন ফারহানা
নিজের বিরুদ্ধে করা ঝাড়ু মিছিল নিয়ে যা বললেন রুমিন ফারহানা
একজন নাগরিক যেকোনও সময় দেশ ছাড়তে ও দেশে ঢুকতেও পারে: রুমিন ফারহানা
একজন নাগরিক যেকোনও সময় দেশ ছাড়তে ও দেশে ঢুকতেও পারে: রুমিন ফারহানা
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী