হায়দরাবাদের কাছে হেরে শীর্ষে ওঠা হলো না বেঙ্গালুরুর

স্পোর্টস ডেস্ক
২৪ মে ২০২৫, ০০:২০আপডেট : ২৪ মে ২০২৫, ০০:২০

প্লে অফের চার দল চূড়ান্ত হয়ে গেছে। আগের দিন শীর্ষ দল গুজরাট টাইটান্স হেরেছিল লখনউ সুপার জায়ান্টসের কাছে। শুক্রবার দুই নম্বরে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চতুর্থ হারের তেতো স্বাদ পেলো সানরাইজার্স হায়দরাবাদের কাছে।

আগে ব্যাট করে ইশান কিষাণের ৪৮ বলে ৭ চার ও ৫ ছয়ে ৯৪ রানের ঝড়ো ইনিংসে হায়দরাবাদ ৬ উইকেটে করে ২৩১ রান। জবাবে ইনিংসের এক বল বাকি থাকতে ১৮৯ রানে অলআউট বেঙ্গালুরু। ৪২ রানের দারুণ জয় পায় হায়দরাবাদ।

এর আগে অভিষেক শর্মা ১৭ বলে তিনটি করে চার ও ছয়ে ৩৪ রান করে চতুর্থ ওভারের শেষ বলে মাঠ ছাড়েন। ওপেনিং জুটি ভাঙে ৫৪ রানে। আরেক ওপেনার ট্রাভিস হেড (১৭) ব্যর্থ। তারপর আইনরিখ ক্লাসেনকে নিয়ে ইশান ৪৮ রানের জুটি গড়েন।

ক্লাসেন ১৩ বলে ২৪ রানের ক্যামিও ইনিংস খেলে মাঠ ছাড়েন। অনিকেত ভার্মা ৯ বলে ১ চার ও ৩ ছয়ে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। ইশানের সঙ্গে তার জুটি ছিল ৪৩ রানের।

শেষ দিকে অভিনব মনোহর ও প্যাট কামিন্সের অবদান ছিল ১২ ও ১৩ রানের। ইশান ৬ রানের আক্ষেপ নিয়ে অপরাজিত ছিলেন।

বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন রোমারিও শেফার্ড।

লক্ষ্যে নেমে ঝড় তোলেন বিরাট কোহলি ও ফিল সল্ট। ৪২ বলে ৮০ রানের জুটি ভেঙে যায় কোহলির বিদায়ে। বেঙ্গালুরু ওপেনার ২৫ বলে ৭ চার ও ১ ছয়ে ৪৩ রান করেন।

তারপর মায়াঙ্ক আগারওয়াল ও সল্টের ৪০ রানের জুটি। ১১তম ওভারে ১১ রানে আউট হন মায়াঙ্ক। পরের ওভারে সল্ট ৩২ বলে ৪টি চার ও ৫টি ছয়ে ৬২ রানে আউট হলেও লড়াই চালিয়ে যায় বেঙ্গালুরু। একটা সময় তাদের লাগে ৩৬ বলে ৬৯ রান, হাতে তখনও সাত উইকেট। কিন্তু পরের ৩৫ বলে ১৬ রানে বাকি উইকেট হারিয়ে অলআউট তারা! দুই সেট ব্যাটার রজত পতিদার (১৮) ও অধিনায়ক জিতেশ শর্মাকে (২৪) ফিরিয়ে জয় ছিনিয়ে নেয় হায়দরাবাদ। বেঙ্গালুরু ১৮৯ রানে অলআউট।

কামিন্স সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি পান এহসান মালিঙ্গা।

তাতে এক ম্যাচ হাতে রেখে গুজরাটকে (১৮) টপকে শীর্ষে ওঠা তো দূরের কথা,  এক ধাপ নেমে তিনে বেঙ্গালুরু (১৭)। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে গেছে পাঞ্জাব কিংস।

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের