রংপুর মেডিক্যাল ও নরসিংদীর পাঁচদোনা ভূমি অফিসে দুদকের অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৪, ২০:২০আপডেট : ২০ মে ২০২৪, ২০:২২

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী হয়রানি এবং নরসিংদীর পাঁচদোনা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে চারটি সরকারি প্রতিষ্ঠানে অভিযোগ তদন্ত শেষে দুদকে প্রতিবেদন দাখিল করতে চিঠি দেওয়া হয়েছে। সোমবার (২০ মে) এ সব অভিযান ও পদক্ষেপ গ্রহণ করা হয় দুদক থেকে।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা দিতে হয়রানির অভিযোগে দুদকের রংপুর জেলা কার্যালয় থেকে একটি অভিযান চালানো হয়। অভিযানের সময় হাসপাতালের কিছু শৌচাগার তালাবদ্ধ ও ব্যবহার অনুপযোগী দেখতে পান দুদক কর্মকর্তারা। হাসপাতালে স্থায়ী ও চুক্তিভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী থাকলেও তাদের বেশিরভাগই অনুমতি ছাড়া অনুপস্থিত ছিলেন তখন। এ হাসপাতালে রোগ নির্ণয়ের কিছু মেশিন যেমন-পেন্ট্রা-৪০০, পেন্ট্রা এক্সেল-৮০ থাকলেও সেগুলো রি-এজেন্টের অভাবে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। অভিযানের সময় একজন দালালকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে পাওয়া তথ্যের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত চেয়ে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

নরসিংদীর পাঁচদোনা ভূমি অফিসে দুদকের অভিযান

অপরদিকে, পাঁচদোনা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে জমির নামজারি ও ভূমি উন্নয়ন কর আদায়ে ঘুষ দাবির অভিযোগে দুদকের গাজীপুর অফিস থেকে আরেকটি অভিযান চালানো হয়। অভিযানের সময় অভিযোগের বিষয়ে রেকর্ডপত্র সংগ্রহ এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও সেবা প্রত্যাশীদের বক্তব্য গ্রহণ করা হয়। উভয়পক্ষের বক্তব্য ও রেকর্ডপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
রোগীদের ঈদের ছুটি দিয়ে ৪ দিন ধরে বন্ধ রংপুর হাসপাতালের কিডনি ওয়ার্ড
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম