‘গৃহশ্রমের বার্ষিক অর্থমূল্য ৫০ হাজার কোটি টাকা’, নীতিমালা বাস্তবায়নের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৪, ১৪:১৮আপডেট : ০৪ জুন ২০২৪, ১৪:২০

আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস আগামী ১৬ জুন। সরকারি কোনও পরিসংখ্যান না থকলেও সারা দেশে প্রায় ৫০ লাখ মানুষ গৃহশ্রমের সঙ্গে যুক্ত। বাংলাদেশে এ খাতে কর্মরতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তারা সূর্যোদয় থেকে গভীর রাত পর্যন্ত নাগরিক সেবা দিয়ে যাচ্ছেন। তাদের শ্রমের অর্থমূল্য প্রায় ৫০ হাজার কোটি টাকা। অথচ এ আয় দেশের সামষ্টিক অর্থনীতিতে গণ্য করা হয় না।

মঙ্গলবার (৪ জুন) সকাল ১১টায় রাজধানীর তোপখানা রোডের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মুর্শিদা আখতার।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের সবচেয়ে অবহেলিত, বঞ্চিত শ্রমশক্তির নাম গৃহশ্রমিক। তাদের শ্রমের কোনও রাষ্ট্রীয় স্বীকৃতি নাই। অথচ তাদের শ্রম ছাড়া নাগরিক জীবন অচল। এই শ্রমিকদের জীবন দক্ষতা ও পেশাগত উন্নয়ন করতে পারলে এই আয়ের পরিমাণ দ্বিগুণ হতে পারে। এর জন্য রাষ্ট্রীয় আইন, নীতিমালা ও সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ২০১৫ সালে একটি জাতীয় নীতিমালা প্রণয়ন করলেও তা বাস্তবায়নের উদ্যোগ নাই।

‘বাংলাদেশ শ্রম আইন-২০০৬ ধারা-১’ উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, ‘বাংলাদেশ শ্রম আইন-২০০৬’ ধারায় (ণ) বলা হয়েছে, গৃহশ্রমিকদের জন্য এই আইন প্রযোজ্য নয়। এর চেয়ে নিষ্ঠুর রসিকতা কী হতে পারে। অপরদিকে ২০১১ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ‘গৃহশ্রমিকের জন্য শোভন কাজ’ শীর্ষক কনভেনশন-১৮৯ গ্রহণ করলেও আজ পর্যন্ত সরকার কনভেনশনটি অনুসমর্থন করেনি। আইনি সুরক্ষা না থাকার কারণে প্রতি বছর শতাধিক গৃহশ্রমিক অমানবিক অত্যাচার ও নির্যাতনের শিকার হয়ে অকালে মৃত্যুবরণ করেন। তাদের মৃত্যুর দায় সরকার ও রাষ্ট্র এড়াতে পারে না।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পেশ করা হবে। বাজেটে সামাজিক সুরক্ষা বলয় বৃদ্ধি করা হবে কিন্তু এই সামাজিক সুরক্ষা কর্মসূচির মধ্যে গৃহশ্রমিকরা অন্তর্ভুক্ত হবেন না। কারণ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে মূলত গ্রামীণ দরিদ্রদের অগ্রাধিকার দেওয়া হয়। কিন্তু গৃহশ্রমিকদের জন্ম গ্রামে হলেও কর্ম শহরে।

ইউনিয়নের নেতারা বলেন, বাজেটে গৃহশ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ এবং নিবন্ধন ও নিরাপত্তার জন্য অবিলম্বে গৃহশ্রমিকদের শ্রমআইনে অন্তর্ভুক্ত করতে হবে। সার্বজনীন পেনশন স্কিমে গৃহশ্রমিকদের জন্য বিশেষ সুবিধা বিধান চালু এবং গৃহশ্রমিকের জন্য প্রণীত আইএলও কনভেনশন ১৮৯ দ্রুত অনুসমর্থন এবং শ্রম আইনে অন্তর্ভুক্তির দাবিও জানান তারা। 

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– সংগঠনের সভাপতি মমতাজ বেগম, আবুল হোসাইন, মোস্তফা আলমগীর রতন, আমেনা বেগম, মিনারা বেগম, কাজী রেনু প্রমুখ।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
একটি গোষ্ঠী সরকার ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী
সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম