৩০ হাজার অবৈধ সিমসহ ভিওআইপি সরঞ্জাম জব্দ, গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২৪, ১৬:৪১আপডেট : ১০ জুন ২০২৪, ১৬:৪১

রাজধানীর নয়াপল্টন ও খিলগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মোবাইল অপারেটরের ৩০ হাজার অবৈধ সিম কার্ড ও বিটিআরসি’র অনুমোদনহীন ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অবৈধ ভিওআইপি ব্যবহার করে দেশ থেকে বহির্বিশ্বে টেলিযোগাযোগ ব্যবসা করার অভিযোগে মো. সাইফুল ইসলাম ও আব্দুর রহিম রাজ নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (৯ জুন) রাতে খিলগাঁও ও সোমবার (১০ জুন) সকালে পল্টনেরে একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব। পরে সোমবার (১০ জুন) দুপুরে সংবাদ সম্মলেনে সাংবাদিকদের এসব তথ্য জানান র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল মো. ফিরোজ কবীর।

জব্দ করা হয় অনুমোদনহীন ভিওআইপি সরঞ্জাম তিনি বলেন, সম্প্রতি বিভিন্ন চক্র অবৈধ ভিওআইপি ব্যবসার মাধ্যমে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছে। এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ সোমবার সকালে নয়াপল্টনের ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় অবৈধ ভিওআইপি সরঞ্জাম, চার রাউন্ড পিস্তলের গুলি জব্দ এবং অবৈধ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক আরও জানান, রবিবার (৯ জুন) রাতে খিলগাঁও থেকে গ্রেফতারকৃত রহিম তিন বছর ধরে অবৈধভাবে ভিওআইপি ব্যবসা চালাচ্ছে। এভাবে তারা সরকারকে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল।

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের