বেনজীরকে সময় দেওয়া হচ্ছে কেন, জানালেন দুদক চেয়ারম্যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২৪, ১৮:৫৬আপডেট : ১০ জুন ২০২৪, ১৯:৩৪

সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রসঙ্গে বলতে গিয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, বেনজীর আহমেদ দুদকে উপস্থিত হলো কী হলো না, এটা নিয়ে প্যাঁচানোর কিছু নেই। ন্যায়বিচারের স্বার্থে সব অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তিকেই সময় দেওয়া হয়। বেনজীর আহমেদ আবেদন না করলেও সময় পেতেন। অন্য ১০টা অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তিকে যেভাবে সময় দেওয়া হয়। এক্ষেত্রে আবেদনও লাগে না। অনুসন্ধান কর্মকর্তাই সেই সময় দেন। এটা আইনের বিধান।

ন্যায়বিচারের স্বার্থে অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শোনা হয়। কারণ, সে যাতে কখনও বলতে না পারে, তার কথা শোনা হয়নি। সোমবার (১০ জুন) ২০২০ ও ২০২১ সালের ‘দুদক মিডিয়া অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, ‘দুদক কারও বিরুদ্ধে কোনও অভিযোগ পেলেই তাকে আসামি বলে না। আদালতে চার্জশিট না দেওয়া পর্যন্ত আমরা কাউকে আসামি বলি না। এটা আইনের বিধান। আমরা বলি, অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তি। ন্যায়বিচারের স্বার্থে অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শুনি। কারণ, সে যেন কখনও বলতে না পারে, আমার কথা শুনেনি। শুনলে তো আমি জবাব দিতাম, আমার বিরুদ্ধে মামলা হতো না। এজন্য একটা সময় দেওয়া হয়। সে আবেদন করুক, আর না করুক।

দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদনের জন্য সারা দেশে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় দুই ক্যাটাগরিতে দুই বছরের বিজয়ী ১২ সা্ংবাদিকের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে দুদকের কমিশনার জহুরুল হক ও আছিয়া খাতুন এবং দুদক সচিব খোরশেদা ইয়াসমিন বক্তব্য রাখেন।

২০২০ সালের দুদক মিডিয়া অ্যাওয়ার্ড যারা পেয়েছেন, তারা হলেন— প্রিন্ট মিডিয়ায় দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার সানাউল্লাহ সাকিব, দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান চৌধুরী ও দৈনিক কালের কণ্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি এমরান হাসান সোহেল। ইলেক্ট্রনিক মিডিয়ায় এটিএন বাংলার স্টাফ রিপোর্টার মাহবুব কবির চপল, মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি কাওসার সোহেলী এবং ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ আরাফাতুল মোমেন ওরফে আদিত্য আরাফাত।

২০২১ সালের দুদক মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন— প্রিন্ট মিডিয়ায় ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার আদনান রহমান, দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার জিয়াদুল ইসলাম ও জাগো নিউজের স্টাফ রিপোর্টার সাইফুল হক পাটোয়ারি। ইলেক্ট্রনিক মিডিয়ায় ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের আব্দুল্লাহ আল রাফি, মাছরাঙ্গা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন এবং একই টেলিভিশনের বিশেষ প্রতিনিধি নূর সিদ্দিকী।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
গুমের মামলায় বেনজীরের ক্যাশিয়ারকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের