৭ মাসের শিশুসহ স্ত্রীকে হত্যা: ফারুকের যাবজ্জীবন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২৪, ১৮:১৪আপডেট : ১১ জুন ২০২৪, ১৮:১৪

ঢাকা জেলার আশুলিয়া থানাধীন এলাকায় স্ত্রী ও সাত মাসের শিশু কন্যাকে হত্যার অভিযোগে করা মামলায় কাওসার ওরফে ফারুককে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

মঙ্গলবার (১১ জুন) ঢাকার ৭ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাসরুর সালেকীনের আদালত এই রায় দেন।

২০০৯ সালে ১৬ নভেম্বর আসামি ফারুক তার স্ত্রী শিল্পী আক্তার ও সাত মাসের শিশু কন্যা ফারহিনকে হত্যা করে। দীর্ঘ ১৫ বছর আসামি কারাগারে থাকায় তাকে মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বলে বিচারক তার রায়ে উল্লেখ করেন। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, কাওসার তার স্ত্রী ও সন্তানসহ ঢাকার আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকায় ভাড়া থাকতো। কাওসার পর নারীতে আসক্ত ছিল। স্ত্রী শিল্পী আক্তার এর প্রতিবাদ করেন। ২০০৯ সালের ১৬ নভেম্বর রাতে এ নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। শিশু কন্যাসহ ঘুমিয়ে পড়লে কাওসার রাত সাড়ে তিনটায় শিল্পীকে কুপিয়ে হত্যা করে। পরে হত্যাকাণ্ডের ঘটনা ভিন্নরূপ দেওয়ার জন্য শিল্পীর লাশে আগুন দেয় কাওসার। এ সময় মায়ের পাশে ঘুমিয়ে থাকা শিশু ফারহিন আগুনে পুড়ে মারা যায়। পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী কাওসারকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শিল্পীর ভাই সুমন বাদী হয়ে পরদিন আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন।

কাওসার ঝিনাইদহ জেলার কোর্ট চাঁদপুর থানা এলাকার বিদ্যাধরপুর গ্রামের আমিরুল ইসলাম ওরফে আবুল হোসেনের ছেলে।

/এআই/আরআইজে/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম