‘মিরন জল্লা হরিজন সিটি কলোনি’ উচ্ছেদে হাইকোর্টের স্থিতাবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৪, ১৫:২৩আপডেট : ১৩ জুন ২০২৪, ১৫:২৩

রাজধানীর আগা সাদেক লেনের ‘মিরন জল্লা হরিজন সিটি কলোনি’ উচ্ছেদ না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে উচ্ছেদ কার্যক্রমের ওপর এক মাসের স্থিতাবস্থা জারি করেছেন আদালত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্তৃপক্ষকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এক রিট আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (১৩ জুন) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আইনুন্নাহার সিদ্দিকা ও মনোজ কুমার ভৌমিক।

আদালত দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষকে মিরন জল্লা হরিজন সিটি কলোনির বাসিন্দাদের বসবাসের জন্য বিকল্প ব্যবস্থা করে তারপর  কলোনি সরানোর উদ্যোগ নিতে বলেছেন।

পরে অ্যাডভোকেট আইনুন্নাহার সিদ্দিকা বলেন, আদালত অত্যন্ত মানবিক দৃষ্টিতে বিষয়টি দেখেছেন। আদালত বলেছেন, আসছে ঈদে যে বর্জ্য আবর্জনার সৃষ্টি হবে, সেটা তো এই হরিজনরা পরিষ্কার-পরিচ্ছন্ন করবেন। এখন উচ্ছেদ করলে তারা যাবে কোথায়।

এর আগে রাজধানীর আগা সাদেক লেনের মিরন জল্লা হরিজন সিটি কলোনি উচ্ছেদের জন্য নোটিশ দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পরে সেই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন সুপ্রিম কোর্টের তিন আইনজীবী। সেই রিটের শুনানি নিয়ে আদেশ দিলেন হাইকোর্ট।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম