মেট্রোরেলে কাঁচা বা রান্না করা মাংস বহন করা নিষেধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৪, ১৬:১৯ আপডেট : ১৩ জুন ২০২৪, ১৬:১৯

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া এবং কাঁচা বা রান্না করা মাংস বহন করা নিষেধ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) 

বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর ইস্কাটনে নিজ কার্যালয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ কথা জানান।

তিনি বলেন, মেট্রোরেলে পশুর চামড়া ও কাঁচা বা রান্না করা মাংস বহন করা যাবে না। অন্য যেসব বিধিনিষেধ আগে রয়েছে, সেসবও বহাল থাকবে।

এ ছাড়া ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলেও জানান ব্যবস্থাপনা পরিচালক।

নিয়ম অনুযায়ী মেট্রোরেলের ভেতরে কোনও ধরনের খোলা খাবার বহন বা খাওয়া নিষেধ। পানির বোতল বহন করলে তা নিজের কাছে রাখতে হবে। মেট্রোরেলে ধূমপান করা নিষেধ। গ্যাস রয়েছে, এমন বেলুন বহন নিষেধ। এ ছাড়া আগে থেকে বিধিনিষেধের সব মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস চলাচল শুরু
বন্ধ তিন স্টেশন চালু, মেট্রোরেল চলাচল স্বাভাবিক
তিন স্টেশন স্থগিত করে চলছে মেট্রোরেল 
সর্বশেষ খবর
রাজধানীতে ট্রাক চাপায় ২ অটোরিকশাচালক নিহত
রাজধানীতে ট্রাক চাপায় ২ অটোরিকশাচালক নিহত
ডেমোক্র্যাটদের জয়ে ইউক্রেনে সহযোগিতা বাড়ার আশা জেলেনস্কির
ডেমোক্র্যাটদের জয়ে ইউক্রেনে সহযোগিতা বাড়ার আশা জেলেনস্কির
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
‘ভিআইপি’ সেবায় সন্ত্রাসীর আস্তানায় গিয়ে ৭৪ জমির দলিল রেজিস্ট্রি করলেন সাব-রেজিস্ট্রার
সব হিসাবেই ভুটানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
সাফ চ্যাম্পিয়নশিপ সব হিসাবেই ভুটানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
আগস্টের পর একের পর এক পদোন্নতি, এবার ডিআইজি হলেন আশরাফ আলী
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
বাংলাদেশের এমপির বড় ভাই জিতলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনে, এলাকায় আনন্দ
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘বড় দায়িত্ব থেকে মুক্ত হলাম’, রাকসু ছেড়ে কোথায় যাচ্ছেন আম্মার
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প
‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প