রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৪, ১২:৩৬আপডেট : ২০ জুন ২০২৪, ১২:৫৬

রাজধানীর পল্টন ও যাত্রাবাড়ী থানা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। তাদের পরিচয় পাওয়া যায়নি। বুধবার দিবাগত রাত ও বৃহস্পতিবার (২০ জুন) ভোরে এই দুই প্রাণহানির ঘটনা ঘটে।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ দুটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

ডিএমপির পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আজিজ বলেন, আজ বৃহস্পতিবার ভোর সোয়া ৫টার দিকে একটি ট্রাক পল্টন মোড়ে রাস্তার ডিভাইডারের ওপর তুলে দেয়। সেখানে ভবঘুরে প্রকৃতির একটি লোক ঘুমিয়ে ছিল। সে চাপা পড়ে। তার বয়স আনুমানিক (৩২) বছর। ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে সকাল ৬টা ২০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত্যু নিশ্চিত করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাকের চালক মহসিনকে আটক করা হয়েছে।

অপরদিকে, যাত্রবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস জানিয়েছেন, বুধবার (২০) দিবাগত রাত সোয়া ১টার দিকে যাত্রাবাড়ী থানার জনপথ মোড়, ফ্লাইওভারের ওপরে অজ্ঞাত গাড়ির চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়।

তিনি বলেন, নিহতের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক (৪৫) বছর। দেখে মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে প্রকৃতির মনে হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 

ঢামেক জরুরি বিভাগের সামনে পড়েছিল মরদেহ

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৫০ বছর।

বৃহস্পতিবার (২০ জুন) সকালে এ মরদেহ উদ্ধার করা হয়। ডিএমপির শাহবাগ থানার এসআই ছানারুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে আজ সকাল ১০টা ৩০ মিনিটে অজ্ঞাত এই মরদেহটি উদ্ধার করে দিকে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করেন।

এ প্রসঙ্গে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

 

/এআইবি/কেএইচ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম