লেখা কপি করার অভিযোগ নিষ্পত্তিতে কপিরাইট অফিসে শুনানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৪, ১৯:১৫আপডেট : ২৫ জুন ২০২৪, ১৯:১৫

‘বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কর্মময় জীবন’ এর লেখকের বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের দায়ে অভিযোগ করেছেন ‘১৫ আগস্ট হত্যাকাণ্ড: প্রবাসে বঙ্গবন্ধুর দুই কন্যার দুঃসহ দিন’ এর লেখক।

মঙ্গলবার (২৫ জুন) দুপুর ১২টায় এই অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ কপিরাইট অফিসে দুই পক্ষের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়।

অভিযোগে বলা হয়, লেখক সরাফ আহমদের অনুমতি ছাড়া তার লিখিত গ্রন্থ ‘১৫ আগস্ট হত্যাকাণ্ড: প্রবাসে বঙ্গবন্ধুর দুই কন্যার দুঃসহ দিন’ এর ৭০ পৃষ্ঠার টেক্সট ব্যবহার করে লেখক আসাদুজ্জামান ও আগামী প্রকাশনী তাদের তৈরি করা বই ‘বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কর্মময় জীবন’ নামে পুস্তকটির সংশোধিত সংস্করণে কপি করে সপ্তমভাগ নামে নতুন অধ্যায়ে সংযোজন করেছেন। এটা কপিরাইট আইনের লঙ্ঘন।

শুনানিতে উভয় পক্ষ থেকে লোক উপস্থিত ছিলেন। সরাফ আহমদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শফিউদ্দিন। তিনি বলেন, ‘আজ আমাদের শুনানি ছিল। আমাদের যা বলার এবং প্রমাণ দেওয়ার কথা ছিল, দিয়েছি। পরবর্তী সময় দেওয়া হয়েছে। ওইদিন আবার আসবো।’

এ বিষয়ে লেখক আসাদুজ্জামানের বক্তব্য পাওয়া যায়নি।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
সংসদে কপিরাইট বিল পাস
মুক্তিযুদ্ধে বিমান ছিনতাই নিয়ে নির্মিত সিনেমার গল্প নিয়ে অভিযোগ!
টিআরএনবির আলোচনা সভায় বক্তারা‘কৃত্রিম বুদ্ধিমত্তা মেধার কপিরাইট নির্ধারণ জরুরি’
সর্বশেষ খবর
গ্যাসের ঘাটতিতে পরিবহন সংকট, ভাড়াও বেশি
গ্যাসের ঘাটতিতে পরিবহন সংকট, ভাড়াও বেশি
খাঁচা ভেঙে বনকর্মীর ওপর হামলা করলো চিতাবাঘ 
খাঁচা ভেঙে বনকর্মীর ওপর হামলা করলো চিতাবাঘ 
হঠাৎ প্রাইভেটকার থেকে নেমে বললো র‍্যাব, নিয়ে গেলো ব্যবসায়ীর ২৬ লাখ টাকার ব্যাগ
হঠাৎ প্রাইভেটকার থেকে নেমে বললো র‍্যাব, নিয়ে গেলো ব্যবসায়ীর ২৬ লাখ টাকার ব্যাগ
মাত্র ২ লাখ ৬০ হাজার টাকায় ১৫ দিনের সুইজারল্যান্ড ভ্রমণ!
মাত্র ২ লাখ ৬০ হাজার টাকায় ১৫ দিনের সুইজারল্যান্ড ভ্রমণ!
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি