উত্তরায় সম্পত্তির অংশ বুঝে নিতে গেলে মারধর, আহত ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০২৪, ২২:৪৭আপডেট : ২৮ জুন ২০২৪, ২২:৪৭

রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরে একটি ভবনের অংশীদারত্ব বুঝে নিতে চাওয়ায় একটি প্রবাসী পরিবারের চার জনকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৭ জুন) এ ঘটনা ঘটে।

মারধরে আহত হন সবুজ হাওলাদার, সোহেল হাওলাদার, মুরাদ ও আফজাল। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ রাজধানীর মোহাম্মদপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় শুক্রবার (২৮ জুন) উত্তরা পশ্চিম থানায় ভুক্তভোগী যুক্তরাষ্ট্রপ্রবাসী জিনাত রিজওয়ানা নামে একজন বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে শুক্রবার রাতে ডিএমপির উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বলেন, এ ঘটনায় এজহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

বাদী জিনাত রিজওয়ানা মামলার এজাহারে বলেন, পরিচয়ের সুবাদে উত্তরায় বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়াহিয়া চৌধুরীর প্রতিষ্ঠানে দুই বছর আগে ১২ কোটি টাকা বিনিয়োগ করেন তিনি। ইয়াহিয়া তার নামে শেয়ার সার্টিফিকেট ইস্যু করেন। তবে চলতি বছরে জুন মাসের প্রথম সপ্তাহে ইয়াহিয়া চৌধুরীর কাছে সর্বমোট বিনিয়োগের হিসাবসহ উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের একটি ১০ তলা ভবনের অর্ধেকের অংশীদারত্ব বুঝে নিতে চাইলে ইয়াহিয়ায়া তাকে ভয়ভীতি দেখিয়ে হুমকি দেন।

তিনি আরও জানান, এরই মধ্যে বৃহস্পতিবার সকালে ওই ভবনে থাকা সবুজ হাওলাদার, সোহেল হাওলাদার ও মুরাদকে মারধর করে আহত করা হয়। এ সময় ইয়াহিয়ার সঙ্গে জনি মিয়া, কাজী রবিন, আনোয়ার, ফরহাদ হোসেন, মো. সাহেদ ও রাজিবসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন ছিলেন। খবর পেয়ে তিনি তার গাড়িচালক আফজাল ও ভাই খন্দাকার শোয়েব আরিয়ান অংকনকে নিয়ে ওই ভবনে যান। তখন তারা অংকনকে অস্ত্রের ভয় দেখিয়ে চালককেও মারধর করে। ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার আতঙ্কে আছেন বলে জানান।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের