সিএনজি অটোতে ফেলে যাওয়া ৪ লাখ টাকা উদ্ধার করে দিলো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৪, ১৬:২৭আপডেট : ২৯ জুন ২০২৪, ১৬:২৭

সিএনজিচালিত অটোরিকশায় ফেলে যাওয়া চিকিৎসার চার লাখ টাকা উদ্ধার করে ভুক্তভোগীকে ফেরত দিলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের কলাবাগান থানা পুলিশ।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডিএমপি কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম।

তিনি বলেন, গতকাল শুক্রবার (২৮ জুন) এক ভুক্তভোগী নারী তার স্বামীকে ক্যানসারের চিকিৎসা করানোর জন্য রংপুর থেকে ঢাকায় আসেন। তিনি স্বামীকে নিয়ে সিএনজি অটোরিকশাযোগে গ্রিন রোডের একটি হাসপাতালে আসেন। নেমে ভাড়া পরিশোধ করেন। চালকও ভাড়া নিয়ে চলে যান। কিন্তু পরেক্ষণেই মনে হলো যে সিএনজি অটোতে লাগেজ থেকে গেছে। লাগেজের মধ্যে ছিল চিকিৎসার জন্য চার লাখ টাকাসহ চিকিৎসার কাগজপত্র ও জামাকাপড়।

দুপুর ২টার দিকে এই সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম। তিনি ঘটনাস্থলের আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করে সিএনজি অটোচালককে খুঁজে বের করেন। পরে টাকাসহ লাগেজটি উদ্ধার করে ভুক্তভোগীকে বুঝিয়ে দেন।

কলাবাগান থানা পুলিশের এমন পদক্ষেপের কারণে ভুক্তভোগী ও তার স্বামী পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম