দলবদ্ধ ধর্ষণের অভিযোগ: ডিএমপি কমিশনারকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৪, ১৫:৫১ আপডেট : ০১ জুলাই ২০২৪, ১৬:৩৬

রাজধানীর বিমানবন্দর এলাকায় নববধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনাকে অত্যন্ত ন্যাক্কারজনক ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছে জাতীয় মানবাধিকার কমিশন। একইসঙ্গে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ডিএমপি কমিশনারকে আদেশ দেওয়া হয়েছে সংস্থাটির পক্ষ থেকে। সোমবার (১ জুলাই) এ আদেশ দেওয়া হয়েছে বলে কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান জানান, রাজধানীর বিমানবন্দর এলাকার তৃতীয় টার্মিনাল থেকে তুলে নিয়ে ওই নারীকে আটকে রেখে নির্যাতন ও দলবদ্ধ ধর্ষণের ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক ও মানবাধিকারের চরম লঙ্ঘন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশন মনে করে, এ ঘটনায় জড়িত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে অনতিবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। অভিযোগের বিষয়ে দায়ের করা মামলার তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে কমিশনকে অবহিত করার জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আগামী ২৮ জুলাই এ বিষয়ে কমিশনে প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য করা হয়েছে।

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
মাদ্রাসাছাত্রকে বলাৎকার ও ধামাচাপার চেষ্টা: শিক্ষক ও পরিচালক গ্রেফতার
মাদ্রাসায় বলাৎকার-ধর্ষণ বন্ধে আলেম সমাজ কেন সোচ্চার হতে পারেন না, প্রশ্ন আসিফ নজরুলের
মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষকের স্ত্রী গ্রেফতার
সর্বশেষ খবর
বাবার বিরুদ্ধে আপত্তিকর ছবি রাখার অভিযোগে ‘গভীরভাবে মর্মাহত’ মেগান
বাবার বিরুদ্ধে আপত্তিকর ছবি রাখার অভিযোগে ‘গভীরভাবে মর্মাহত’ মেগান
আ.লীগের অফিস হয়ে গেলো এনসিপির জেলা কার্যালয়!
আ.লীগের অফিস হয়ে গেলো এনসিপির জেলা কার্যালয়!
সংকটাপন্ন অবস্থায় কিংবদন্তি রেফারি মনসুর আজাদ
সংকটাপন্ন অবস্থায় কিংবদন্তি রেফারি মনসুর আজাদ
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
১১ জেলের কাছ থেকে উদ্ধার ৬০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
আখ কাটার কাজ চালিয়ে যেতে জরায়ু কেটে ফেলছেন ভারতের নারী শ্রমিকরা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
ব্যস্ত ঢাকায় পরিবার নিয়ে ঘোরাঘুরির নতুন ঠিকানা, টিকিট ১০ টাকা
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে