ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি: বিচারের দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০২ জুলাই ২০২৪, ১৭:৫৩ আপডেট : ০২ জুলাই ২০২৪, ১৭:৫৮

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকিদাতাদের বিচার ও তার নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন করেছেন নির্বাচনি এলাকা চুনারুঘাট ও মাধবপুরের বাসিন্দারা। এ সময় তারা ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি করেন। 

মঙ্গলবার (২ জুলাই) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকার চুনারুঘাট ও মাধবপুরবাসীর ব্যানারে তারা এই মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ব্যারিস্টর সুমন এ দেশের মাটি ও মানুষের কথা বলেন। তাকে যে হত্যার হুমকি-ধমকি দেওয়া হচ্ছে এর প্রতিবাদ জানাই। আমরা আমাদের জীবন দিয়ে হলেও ব্যারিস্টার সুমনকে রক্ষা করবো।

তারা আরও বলেন, যারা এদেশের দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে কথা বলে, তাদের হত্যার হুমকি দেওয়া হয়। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। ব্যারিস্টার সুমনের অর্থ-বিত্তের লোভ নেই, ক্ষমতার লোভ নেই। তিনি মানুষের জন্য কাজ করেন। যারা তাকে হত্যার হুমকি দিয়েছে তাদের গ্রেফতার ও বিচারের দাবি জানাই।

মানববন্ধনে ব্যারিস্টার সুমন ফুটবল অ্যাকাডেমির হেড কোচ মো. আব্দুর রাজ্জাক, মেক্স হাব লিমিটেডের ডিরেক্টর মাসুদ রানা জীবন, আব্দুল জাহির মিয়া, আব্দুর রাজ্জাক রাজু, সেলিম আহমেদ, ব্যবসায়ী সেলিম আহমেদসহ ঢাকার চুনারুঘাট ও মাধবপুরের বাসিন্দারা উপস্থিত ছিলেন।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
রিয়াদে হুথি হামলা: কঠোর জবাবের হুঁশিয়ারি সৌদি জোটের
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
শরীয়তপুরে ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা