সিঙ্গেল ইউজ প্লাস্টিকের তালিকা করেছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২৪, ২১:১০আপডেট : ০৪ জুলাই ২০২৪, ২১:১০

প্লাস্টিকদূষণ থেকে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সিঙ্গেল ইউজ প্লাস্টিকের (এসইউপি) তালিকা তৈরি করেছে সরকার। প্রথমবারের মতো ধরনের তালিকা করলো পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

তিনি বলেন, ‘এরআগে কখনও এমন তালিকা তৈরি করা হয়নি। এসইউপির প্রাথমিক তথ্য সংগ্রহের বিষয়ে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের কার্যক্রম নেওয়া হয়েছে। এছাড়াও এই পণ্য উৎপাদন ও ব্যবহার কমাতে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।’

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানান মন্ত্রী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিঙ্গেল ইউজ প্লাস্টিক হলো, স্ট্র, স্টাইরার, একবার ব্যবহারযোগ্য তৈজসপত্র বা কার্টলারি, বেলুন, আইসক্রিম বা ললিপপের সঙ্গে ব্যবহৃত প্লাস্টিকের লাঠি, কাঠি,  ১০০ মাইক্রন পুরুত্বের কম প্লাস্টিক ব্যানার, পোস্টারের প্লাস্টিক মোড়ক, বিভিন্ন পণ্যের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের মিনিপ্যাকেট বা সৌখিন ধারক, চকোলেট এবং ললিপপের প্লাস্টিক মোড়ক। এছাড়া স্টাইরোফোমের খাবার মোড়ক বা ধারক, পাতলা প্লাস্টিকের আবরণযুক্ত ফাস্ট ফুডের মোড়ক, প্লাস্টিকের দাওয়াত কার্ড, দাওয়াত কার্ড এবং প্রচারণা সামগ্রীর ওপর ব্যবহৃত থার্মাল ল্যামিনেশন, পাতলা প্লাস্টিক আবরণযুক্ত সিগারেটের প্যাকেট, টিস্যু পেপার, টয়লেট রোল, সাবানের মোড়ক, পলিইথাইলিন এবং পলিপ্রপাইলিন মিশ্রণ দ্বারা তৈরি কোনও শপিং ব্যাগ, ঠোঙ্গা, ধারক, যে কোনও পণ্যের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের প্যাকেজিং, সিগারেট ফিল্টার, প্লাস্টিকের বোতল এবং ক্যাপ।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
নদ-নদীর মাছেও প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব ফেলে কতটা
পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে সরকার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের