ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করেছে সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০২৪, ১৮:৪২আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১৮:৪২

কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতা ও অগ্নিকাণ্ডে রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছে জাতীয় সংসদের তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

কমিটির সভাপতি কাজী কেরামত আলীর নেতৃত্বে কমিটির তিন সদস্য সোমবার (২৯ জুলাই) সকালে বিটিভি ভবনে যান। অন্য দুই সদস্য হচ্ছেন— কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন ও আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী।

পরিদর্শন শেষে কমিটির সভাপতি বলেন, গত ১৮ জুলাই যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, তা স্বাধীনতার পর বাংলাদেশে কখনোই দেখা যায়নি। এই ধ্বংসযজ্ঞ সাধারণ শিক্ষার্থীদের পক্ষে চালানো সম্ভব নয়। প্রশিক্ষিত সন্ত্রাসী বাহিনী, জঙ্গিরাই এই নারকীয় ধ্বংসলীলা চালিয়েছে। এসব মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, জঙ্গি ও দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছেন। আন্দোলনে নিহত সাধারণ মানুষের মৃত্যুতে শোক প্রকাশসহ আহতদের সুচিকিৎসা ও দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

ফরিদা ইয়াসমিন বলেন, এই ধ্বংসস্তূপ দেখে সাধারণ নাগরিক হিসেবে আমি মর্মাহত। গণমাধ্যম দেশের জন্য কাজ করে। তদন্ত সাপেক্ষে এর ক্ষয়ক্ষতি নির্ধারণ করতে হবে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

আবুল কালাম মো. আহসানুল চৌধুরী বলেন, সাধারণ শিক্ষার্থীদের মাঝে প্রবেশ করে বিএনপি জামায়াত-শিবির এই ধ্বংসযযজ্ঞ চালিয়েছে। তারা বাংলাদেশের স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাস করে না।

পরিদর্শনে বিটিভির মহাপরিচালক জাহাঙ্গীর আলম, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সচিব মো. তারিক মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী