জাতীয় সংসদ ভেঙে দেওয়ার আল্টিমেটাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

ঢাবি প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৪, ১৩:২৩আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ১৩:২৩

বিকাল ৩টার মধ্যে জাতীয় সংসদ ভেঙে না দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (৬ আগস্ট) এক ভিডিও বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম এই ঘোষণা দেন। এসময় তার সঙ্গে আরও দুই সমন্বয়ক আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার উপস্থিত ছিলেন। 

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়ে যে বিজয় অর্জন করেছি এবং একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই বিজয়কে নস্যাৎ করতে বিভিন্ন শক্তি ষড়যন্ত্র করছে এবং নানা ধরনের পরিকল্পনা করছে। আমরা ছাত্র-জনতার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, এই দেশকে ফ্যাসিবাদী রেজিম থেকে মুক্ত করতে এবং এক নতুন বাংলাদেশ গঠনে সকল ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করতে মুক্তিকামী ছাত্র জনতা সদা প্রস্তুত।’

সোমবার শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও লুটপাটের বিষয়েও কথা বলেন তিনি। বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় লুটপাট, সহিংসতা ও সাম্প্রদায়িক হামলার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমরা মুক্তিকামী ছাত্র-জনতার প্রতি আহ্বান জানাচ্ছি, এই ধরনের ঘটনা রুখে দিতে আমাদের সদা সতর্ক থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে। কেউ যেন আমাদের আন্দোলনকে নস্যাৎ করে দিতে না পারে।’

‘গতকাল (সোমবার) রাষ্ট্রপতি অনতিবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দেয়ার ঘোষণা দিলেও এখনও 'ফ্যাসিস্ট হাসিনার' জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়নি’ অভিযোগ করে নাহিদ বলেন, বিকাল ৩টার মধ্যে জাতীয় সংসদ ভেঙে না দিলে, আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। আমরা জাতির উদ্দেশে বলতে চাই, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নাম ঘোষণা করেছি। এছাড়াও অন্যতম উপদেষ্টাসহ সরকারের রূপরেখা আমাদের প্রস্তুতি রয়েছে। শিগগিরই জাতির সামনে সেই রূপরেখাটি উপস্থাপন করবো।’

তিনি বলেন, ‘আমরা জাতীয় স্থিতিশীলতা চাচ্ছি, সামাজিক ন্যায়বিচার চাচ্ছি। সেজন্য কিছু পদক্ষেপ নিতে হবে, সেটির জন্য প্রথম পদক্ষেপ হবে জাতীয় সংসদ ভেঙে দেওয়া। আপনারা সকলে শান্তিপূর্ণভাবে অবস্থান করুন। সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য সদা সতর্ক থাকুন।’

/ইউএস/
সম্পর্কিত
সেই একই জায়গা দখল করেছে ককরোচ জনতা পার্টি, উত্তপ্ত দিল্লি
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলেন এই দিনে
কেন্দ্রে ঘাড় ঘোরাতে দেয়নি, এইটা আন্দোলনের সাবজেক্ট হলো: বিদ্যুৎমন্ত্রী
সর্বশেষ খবর
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির
এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সেই মোজাফফর
এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সেই মোজাফফর
স্ত্রী হত্যা মামলায় ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
স্ত্রী হত্যা মামলায় ৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড
ভিডিও ভাইরালের পর জামায়াত এমপি বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, বিয়ে কবে হয়েছে?
ভিডিও ভাইরালের পর জামায়াত এমপি বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, বিয়ে কবে হয়েছে?
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ছাত্রনেতা থেকে যেভাবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন