প্রধান বিচারপতি নিয়োগে আল্টিমেটামের সময় বাড়ালো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ঢাবি প্রতিনিধি
১০ আগস্ট ২০২৪, ১৯:১৩আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১৯:১৯

প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রিফাত আহমেদকে নিয়োগের দাবি আদায়ে রবিবার (১১ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে রাজপথ ছেড়ে গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীরা।

শনিবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টায় হাইকোর্টেরটের সামনে শিক্ষা চত্বরে এই আল্টিমেটাম ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার।

তিনি বলেন, ‘আমরা আমাদের দাবি ঘোষণা করেছি, সৈয়দ রিফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিতে হবে। সময় পেরিয়ে গেলোও আমাদের দাবি মানা হয়নি। আমরা আগামীকাল সকাল ৯টা পর্যন্ত সময় দিলাম, এর মধ্যে প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রিফাত আহমেদকে নিয়োগসহ বাকি দাবিগুলো না মানলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করবো।’ কর্মসূচি কী ধরনের হবে, সেটি পরে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। এরপর আন্দোলনকারীরা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে রওনা হন।

এর আগে, বিকাল পৌনে ৪টায় তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি জানান। দাবিগুলো হলো– আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিচার বিভাগ পুনর্গঠন করতে হবে; আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে নিরস্ত্র করে পুনর্গঠন করতে হবে, যেই পুলিশ হবে জনতার পুলিশ; সারা দেশে একটি কুচক্রী মহল সংখ্যালঘুদের ওপর হামলা চালানোর মাধ্যমে আমাদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা আন্দোলন করেছে, তারা হামলার পক্ষে না। আমরা দেখেছি, সংখ্যালঘুরা তাদের নিরাপত্তা চাচ্ছে, নিরাপত্তার জন্য দাবি তুলেছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের সঙ্গে বসে দাবি মেনে নিন, তাদের নিরাপত্তা নিশ্চিত করুন।

/আরকে/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি চায় ১৫৬ সংগঠন
‘বাইকারদের কণ্ঠ রোধ করা যাবে না’, করারোপ না করার দাবি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম